আওয়ামী সরকারের আমলে সরকারবিরোধী কথা বলার দায়ে বিপাকে পড়তে দেখা গেছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেও নানা ধরনের মন্তব্য করে সরব ছিলেন তিনি। এবার তিনি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে লিখলেন, ‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি!’
কিন্তু এমন কথা লিখলেন মোস্তফা সরয়ার ফারুকী? সেটাও পরিষ্কার করেছেন নিজের লেখায়। তিনি লিখেছেন, ‘আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং “ফ্যাসিবাদের পুচ্ছে আগুন” কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি।’
আসেলে একশ্রেণির মানুষের নানা ধরনের মন্তব্যের কারণেই এমন স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। এ বিষয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন তিনি। ফারুকী লিখেছেন, ‘আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ-বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি।’
আওয়ামী লীগ সরকারের সময়ে কাজ করে নানা ধরনের প্রতিবন্ধকতা ও কৌতুকময় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেও জানিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘ফ্যাসিবাদের কালে যেহেতু এই দেশেই থাকতে হইছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক, দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দাকানুন করে বেঁচে থাকতে হইত। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা দিতে হইত প্রশংসা করে। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে। প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইত। তারপর ধরেন, আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়। সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন।’
এসব অভিজ্ঞতার কথা নিজের সিনেমায় তুলে ধারতে চান ফারুকী। তিনি বলেন, ‘সামনে আমার কাজে এইসবের ছাপ দেখবেন অল্প–বিস্তর।’
ফারুকী আরও লিখেছেন, ‘ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরিচামারি, ব্যবসা কোনো কিছুর সাথেই আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের উপর রাগ আছে। কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম—এই ক্ষোভ বড় গভীর। এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমার টাইমলাইনের উপর পিএইচডি করতে হচ্ছে। কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এইসবে সময় ব্যয় না করে, আত্মশুদ্ধির পথে হাঁটা। আর বাংলাদেশের করণীয় হচ্ছে মানবতাবিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা।’

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৪ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
৬ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
৯ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
৯ ঘণ্টা আগে