চতুর্থ সন্তানের বাবা হতে চলেছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, আর এক মাস পরেই ৮৩ বছর বয়সী এই অভিনেতার বান্ধবী নুর আলফাল্লাহ এই জুটির প্রথম সন্তানের জন্ম দেবেন।
গত বছর নিজের ৮২তম জন্মদিনে প্রথমবার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় পাচিনোকে। বছর ঘুরতে না ঘুরতেই এবার সুখবর দিলেন গডফাদার খ্যাত এই অভিনেতা। নুর আলফাল্লাহ পেশায় সিনেমার প্রযোজক।
আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। পাচিনো ও জ্যান ট্যারান্টের সন্তান জুলি। তাঁর আরও এক প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলো জন্ম দিয়েছেন যমজ সন্তান অ্যান্টন ও অলিভিয়ার।
‘গডফাদার’ সিরিজ ছাড়াও আল পাচিনো অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’সহ হলিউডের একাধিক কালজয়ী সিনেমায়।

ভিকি জাহেদের ‘চক্র’ সিরিজ দিয়ে ২০২৪ সালে ওয়েবে যাত্রা শুরু তৌসিফ মাহবুবের। এরপর একই নির্মাতার ‘চক্র ২’-তেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। আবারও ভিকির পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছেন তৌসিফ। ‘প্রাণভোমরা’ নামের সিরিজে তৌসিফের সঙ্গে থাকছেন শ্রেয়সী শ্রেয়া।
৭ ঘণ্টা আগে
এ বছর নতুন প্রযোজনা মঞ্চে এনেছে নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ। দলটি বলছে, এটি তাদের স্বসচেতনতাসংবলিত আত্মবাচক একটি মেটাথিয়েটার। প্রযোজনাটির নাম ‘আন্তিগোনে, কবর, চাকা ও বেহুলার ভাসানে দাফনহীন বিবিধ লাশের গায়েবানা জানাজা’। নির্মাণ করেছেন সৈয়দ জামিল আহমেদ।
৮ ঘণ্টা আগে
২০১৬ সালে জয় শাহরিয়ারের সুরে প্রথম গেয়েছিলেন পশ্চিমবঙ্গের রূপঙ্কর বাগচী। এরপর আরও কয়েকটি গানে একসঙ্গে পাওয়া গেছে তাঁদের। এবার তাঁদের গাওয়া গান নিয়ে প্রকাশিত হলো অ্যালবাম ‘গানের পথে দেখা’।
৮ ঘণ্টা আগে
নদী ও জলবায়ু বিষয়ে মানুষকে সচেতন করতে ২০২২ সালে ‘নদী রকস’ নামের একটি উদ্যোগ নিয়েছিলেন চিরকুট ব্যান্ডের সুমি। এ উদ্যোগে দেশের সাতটি নদী পদ্মা, বুড়িগঙ্গা, কুশিয়ারা, পশুর, চিত্রা, ডাহুক ও সাঙ্গু নিয়ে গান বানায় সাতটি ব্যান্ড। অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি কনসার্ট। জলবায়ু, নদী, সংগীত ও তারুণ্যকে এক করতে...
৯ ঘণ্টা আগে