মুক্তিযুদ্ধের বীরগাথা নিয়ে তৈরি সিনেমা ‘ওরা ৭ জন’। ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে খিজির হায়াত খান নির্মিত সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হয় দেশের বীর মুক্তিযোদ্ধাদের। শারীরিক অসুস্থতার জন্য সবাই আসতে না পারলেও এসেছিলেন বীর প্রতীক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা খিজির হায়াত খানসহ সিনেমার অভিনেতা ইন্তেখাব দিনার, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ, জাকিয়া বারী মমসহ অনেকেই।
সিনেমায় জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়। নাম অপর্ণা। অপর্ণার বাবা ভারতীয় নাগরিক। একদল মুক্তিযোদ্ধার ওপর দায়িত্ব পড়ে অর্পণাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার।
সিনেমা দেখা শেষে আবেগে আপ্লুত হয়ে পড়েন বীরপ্রতীক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ উপস্থিত দর্শকেরা। চোখের পানি ধরে রাখতে পারেননি সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ অনেকেই। নিজেকে সংবরণ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘মনে হলো যেন আবার যুদ্ধের দিনগুলোতে ফিরে গেছি। হৃদয় নাড়া দেওয়া মতো সিনেমা হয়েছে এটি। নির্মাতাসহ সিনেমার প্রতিটি অভিনেতা-অভিনেত্রীকে আমি সাধুবাদ জানাই।’
নির্মাতা খিজির হায়াত বলেন, ‘রণাঙ্গনের যুদ্ধটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। আশা করি সিনেমাটার মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধকে উপলব্ধি করতে পারবেন নতুন প্রজন্মের দর্শকেরা।’
মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন বলেন, ‘দারুণ একটা সিনেমা হয়েছে। আন্তর্জাতিক ভাবে যেন সিনেমাটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তাহলেই আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকথা পৌঁছে যাবে সীমানা ছাড়িয়ে সবার কাছে।’

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে