জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন এবার নির্মাণ করতে যাচ্ছেন সত্য ঘটনা অবলম্বনে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ শিরোনামের ওয়েব ফিল্ম। বাবা আর মেয়ের গল্পে এখানে আফজাল হোসেনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ।
নির্মাতা শিহাব শাহীন জানান, ফিল্মটি নির্মিত হবে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়া থাকে। একদিন সে তার বাবাকে ফোন দিয়ে বলে যে, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। এই লাইনটি এবং এর পেছনে ও সামনের ঘটনাগুলোর আলোকেই সিনেমাটির গল্প বলা হয়েছে।
শিহাব শাহীন বলেন, ‘আফজাল হোসেন, হুমায়ূন ফরীদির মতো শিল্পীদের সঙ্গে কাজ করা একজন পরিচালকের জন্য সুবর্ণ সুযোগ। কিন্তু ফরীদি ভাইয়ের সঙ্গে সেটা মিস করেছি। যোগাযোগ ছিল, উনি আমার কাজের প্রশংসা করতেন, কিন্তু আমাদের একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। এই ফিল্মের মধ্য দিয়ে আফজাল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে যাচ্ছে। আমি ওনাকে গল্পটা শুনিয়ে বলেছি যে, এই কাজটা আমি করতে চাই, মিস করতে চাই না। তখন উনি বলেছেন, ‘এটা আমার জন্য অত্যন্ত আনন্দের হবে যদি এটাকে সুন্দরভাবে শেষ করতে পারো।’
আগামী ১৭ আগস্ট থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র শুটিং শুরু হবে অস্ট্রেলিয়ায়। সেখানে সপ্তাহখানেক শুটের পর বাকি অংশের দৃশ্যায়ন হবে বাংলাদেশে। ফিল্মটিতে আফজাল হোসেন, তাসনিয়া ফারিণ ছাড়াও দেখা যাবে খায়রুল বাশারকে।
সর্বশেষ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজ দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন শিহাব শাহীন। শিগগিরই আসছে এর দ্বিতীয় কিস্তি। এ ছাড়া রয়েছে ‘সিন্ডিকেট ২’সহ আরও বেশ কিছু প্রজেক্ট।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৪ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৫ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৫ ঘণ্টা আগে