আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তাঁর বয়স হতো ৯৯ বছর। ১৪ মে প্রবাদপ্রতিম পরিচালক মৃণাল সেনের জন্মদিন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। আগামী বছর তাঁর জন্মশতবার্ষিকী পালিত হবে। সে উপলক্ষে কলকাতার তিন তারকা নির্মাতা বানাচ্ছেন তিনটি ভিন্ন সিনেমা।
২০২৩ সালে ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের ১০০ বছরের জন্মদিন। সে ক্ষেত্রে বাংলার তিনজন জনপ্রিয় পরিচালক সিনেমা ও সিরিজ তৈরি করছেন তাঁর শতবার্ষিকী উদ্যাপন করতে। কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির পরিচালকেরা কাজ করছেন তাঁকে নিয়ে। এই খবরটি শনিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মৃণাল সেনের পুত্র কুণাল সেন। পরিচালকপুত্র বলেন, ‘একজন স্বতন্ত্র মানুষ ও পরিচালক হিসেবে বাবা সম্পূর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন। অনেক বাহ্বা পেয়েছেন। এই মুহূর্তে তিনটি সিনেমা তৈরি হচ্ছে বাবার জীবন এবং কাজ নিয়ে।’
এর পাশাপাশি তিনি জানান, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করছেন ‘পালান’ নামের একটি সিনেমা। সেই সিনেমায় মৃণালের ‘খারিজ’ সিনেমার চরিত্রদের তিনি ৪০ বছর এগিয়ে দিয়েছেন। খারিজ-এ যাঁরা অভিনয় করেছিলেন, তাঁরা অনেকেই একই চরিত্রে কৌশিকের সিনেমাতেও অভিনয় করছেন।
এমনকি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করছেন একটি কাল্পনিক বায়োগ্রাফি। সেটির নাম তিনি দিয়েছেন ‘পদাতিক’। এটি সিরিজ। কুণাল সেন বলেন, ‘অঞ্জন দত্ত তৈরি করছেন একটি পার্সোনাল ফিচার ফিল্ম। বাবা ও অঞ্জনের কথোপকথনের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই সিনেমা।’

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে