কয়েক মাস আগে গুঞ্জন ছড়িয়েছিল আবারও বিয়ে করছেন চিত্রনায়ক শাকিব খান। এমনও শোনা যাচ্ছিল, পরিবারের ইচ্ছা অনুযায়ী এবার ডাক্তার পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন শাকিব। বরাবরের মতোই এ বিষয়ে শাকিব ছিলেন নিশ্চুপ। অবশেষে নিজের তৃতীয় বিয়ে নিয়ে কথা বললেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃতীয় বিয়ের ইঙ্গিত দিয়ে শাকিব জানান, মানুষ একা থাকতে পারে না।
তৃতীয় বিয়ে প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয়, পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা–বাবার যেহেতু বয়স হয়েছে; সন্তান হিসেবে তাঁরা আমাকে সংসারী দেখতে চান।’
ব্যক্তিগত জীবনে দুবার ঘর বেঁধেছিলেন শাকিব খান। কিন্তু সংসার জীবনে স্থায়ী হতে পারেননি। প্রথমে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এরপর বিয়ে করেছিলেন বুবলীকে। দুই ঘরেই একটি করে পুত্রসন্তান আছে শাকিবের। সিনেমায় সফল এই নায়ককে প্রায় সময় ব্যক্তিজীবন নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে। দুটি বিচ্ছেদই কষ্ট দিয়েছে ব্যক্তি শাকিবকে। এই প্রসঙ্গে শাকিব বলেন, ‘কোনো ভাঙনই সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। লাইফ ইজ অ্যা জার্নি। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। তারা অতীত হয়েই থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। আমার দুই সন্তান, বাবা-মা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছেন, যাঁরা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাঁদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।’

‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৭ মিনিট আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২০ মিনিট আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৪ ঘণ্টা আগে