আন্ধাধুন খ্যাত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’ আসছে শিগগিরই। স্থানীয় সময় আজ শুক্রবার নির্মাতারা ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, আয়ুষ্মান খুরানা ও জয়দীপ আহলাওয়াত অভিনীত ‘অ্যান অ্যাকশন হিরো’ প্রেক্ষাগৃহে আসছে আগামী ২ ডিসেম্বর।
আয়ুষ্মান খুরানাও তাঁর ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। কিছুটা অস্পষ্ট পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘২০২২ সালের ২ ডিসেম্বর পর্যন্ত অস্পষ্ট থাকুন।’
প্রযোজক আনন্দ এল রাই বলেন, ‘কালার ইয়েলো প্রোডাকশন সব সময়ই দর্শকদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসতে উদ্গ্রীব। “অ্যান অ্যাকশন হিরো” সিনেমার রোমাঞ্চকর এই যাত্রায় প্রিয় দুই অভিনেতা আয়ুষ্মান এবং জয়দীপকে পেয়ে আমি খুশি।’
প্রযোজক ভূষণ কুমার লিখেছেন, ‘ “অ্যান অ্যাকশন হিরো” এর পুরো টিম কঠোর পরিশ্রম করেছে। অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করেছি এবং অন্য সবার মতো স্ক্রিনে দেখার জন্য অপেক্ষা করছি আমরা! ২ ডিসেম্বর সিনেমা হলে দেখা হবে!’
ছবির নির্মাতা অনিরুদ্ধ আইয়ার জানান, ‘আয়ুষ্মান এবং জয়দীপের সাথে “অ্যান অ্যাকশন হিরো” বেশ ফলপ্রসূ কাজ হয়েছে। দুজনেই দুর্দান্ত অভিনেতা। আমাদের কী বানিয়েছি, তা দেখানোর জন্য আর তর সইছে না।’

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে