আগামী ৩০ আগস্ট থেকে বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী ও বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসর। আর এবারের আসরে জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক ড্যামিয়েন শ্যাজেল। সম্মানজনক এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘লা লা ল্যান্ড’ খ্যাত এই নির্মাতা।
ভেনিসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে ড্যামিয়েন শ্যাজেল বলেন, ‘প্রতিবছর ১০ দিনের জন্য শিল্পের এই শহরকে সাজানো হয়। সিনেমার এই শহরে আমি এ বছর জুরির নেতৃত্ব পাওয়ায় অনেক গর্বিত ও আনন্দিত বোধ করছি। ৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসবে কিছু দুর্দান্ত চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছি।’
শ্যাজেলের নেতৃত্বে জুরি প্যানেল এবারের সেরা চলচ্চিত্রের জন্য ‘গোল্ডেন লায়ন’, ‘সিলভার লায়ন’, ‘গ্র্যান্ড জুরির পুরস্কার’, সেরা পরিচালকের জন্য ‘সিলভার লায়ন’, সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেতার জন্য ‘ভলপি কাপ’, বিশেষ জুরি পুরস্কার, সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার এবং সেরা নতুনের জন্য ‘মার্সেলো মাস্ট্রোইয়ান্নি’ পুরস্কার প্রদান করবেন।
এ ছাড়া লুইগি দে লরেন্তিস পুরস্কারের জুরি প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করবেন ফরাসি পরিচালক অ্যালিস ডিওপ। গত বছর তিনি ‘ভেনিস সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার’ এবং ‘লায়ন অব দ্য ফিউচার’ উভয় পুরস্কার জিতেছেন।
উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক অ্যালিস ডিওপ বলেন, ‘কী এক মহান সম্মান, এ এক মহান আনন্দ, “লুইগি দে লরেন্তিস” পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কারে জুরিপ্রধানের দায়িত্বে নির্বাচিত হয়েছি।’
এ ছাড়া ইতালির পরিচালক জোনাস কার্পিগানো ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ওরিজোন্টি বিভাগের জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন।
এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসরটি চলবে আগামী ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৫ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৫ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৫ ঘণ্টা আগে