১৭ জুলাই কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে। তার আগেরদিন ১৬ জুলাই ঘোষণা হচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’র পুরস্কারের জয় কিংবা পরাজয়ের খবর। আঁ সার্তে রিগায়-বিভাগে লড়াই করা রেহানা পেতে পারে বেস্ট পারফরমার অ্যাওয়ার্ডটি। টিম বাঁধনের কপালে দুশ্চিন্তার বলিরেখাটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। কারণ, এ পর্যন্ত ছবিটি যারা দেখেছেন, তাদের বেশিরভাগই মনে করছেন- পুরস্কারটি পাচ্ছেন রেহানা চরিত্রের বাঁধন। তাই প্রত্যাশা রয়েছে আকাশচুম্বী। আর এই সময় বাঁধন নিয়মিত জানাচ্ছেন তার বর্তমান অবস্থা। এই যেমন গতকাল এক ভিডিও বার্তায় জানালেন তার সিনেমাপ্রেমী হয়ে ওঠার গল্প।
বাঁধনের ভাষ্য…
গতকাল কানে ফিল্ম দেখেছি। প্রতিদিনই এখানে সিনেমা দেখানো হয়। সেটা দেখার চেষ্টা করব যত দিন আছি। প্রেক্ষাগৃহে বা বড় পর্দায় আমার খুব একটা সিনেমা দেখার অভ্যাস নেই। যখন আমি ‘রেহানা মরিয়ম নূর’র সঙ্গে সম্পৃক্ত হই, তখন সাদ আমাকে অনেক সিনেমা দেখিয়েছে। আমার এই অভিজ্ঞতাটা কারও সঙ্গে শেয়ার করা হয়নি। সেই অভিজ্ঞতা কিছুটা শেয়ার করি। প্রথম যে সিনেমাটি আমাকে দেখতে বলল, সেটা সাবটাইটেল মেলাতে পারছিলাম না। সাবটাইটেল ছাড়াই তিনবার দেখেছি। ফিল্মটা ছিল বেলজিয়ামের ‘রোসেতা’। আমি ভাষাটা বুঝিনি। তবে আমি কিন্তু ওর ভেতরের সাফোকেশনটা বুঝেছি। প্ল্যানটা এমন ছিল, সাদ আমাকে সিনেমাগুলো দেখতে দেবে। পরবর্তী সময়ে সিনেমাটি নিয়ে সাদের সঙ্গে আলোচনা করব। আমার কোন ক্যারেক্টারটা কেমন লেগেছে বা আমি কী ফিল করেছি। আমি ওকে বললাম, আমি তো ভাষাটা বুঝিনি। ও বলল, তুমি সাবটাইটেল ওপেন করতে পারোনি? বললাম আমি তো পারিনি। ও বলল, তুমি সাবটাইটেল ছাড়া ছবিটা দেখছ, তাও তিনবার! ও এত অবাক হয়ে কথাগুলো বলছিল। আমার এখনো মনে আছে।
আমি ভেবেছি, আমার দেখতে হবে এটা তো আমার হোমওয়ার্ক। ও আমাকে ফিমেল লিড এমন সিনেমা পৃথিবীতে যত আছে প্রায় সব দেখতে দিয়েছে। অনেক বড় বড় অভিনেত্রীর সাক্ষাৎকার দিয়েছে। এগুলো থেকে নিজেকে প্রস্তুত করেছি। এমনও হয়েছে, সিনেমা দেখতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আবার এমনও হয়েছে, একটা সিনেমা দেখে দুই দিন ডিপ্রেসড হয়ে ছিলাম। এমন বহু ঘটনা ঘটেছে সিনেমা দেখে। এই সিনেমা করতে গিয়ে সাদের জন্য ফিমেল লিডের পৃথিবীর সব মাস্টারমেকারের সিনেমা দেখা হয়েছে। বলা যায়, এখন আমি সিনেমার একজন ভালো দর্শক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে