পাকিস্তানে নিষিদ্ধ হলো পরিচালক সাইম সাদিকের সিনেমা ‘জয়ল্যান্ড’। সিনেমাটির বিরুদ্ধে ‘অত্যন্ত আপত্তিকর’ বিষয়বস্তু থাকার অভিযোগ তুলেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৩ সালের অস্কার আসরে ‘বিদেশি সেরা চলচ্চিত্র’ বিভাগের জন্য পাকিস্তান থেকে মনোনীত হয়েছিল আলোচিত এই পাকিস্তানি সিনেমা। এই সিনেমা প্রযোজনা করেছে মালালা ইউসুফজাইয়ের প্রতিষ্ঠান ‘এক্সট্রা কারিকুলার’।
মার্কিন বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ১১ নভেম্বর জানায়, ১৭ আগস্ট দেশটির সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিলেও সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে। অভিযোগে বলা হয়েছে, এই সিনেমায় ‘অত্যন্ত আপত্তিকর’ দৃশ্য রয়েছে, যা পাকিস্তানের সমাজের মূল্যবোধ এবং নৈতিকতার সঙ্গে অসংগতিপূর্ণ। এটি পাকিস্তানের মোশন পিকচার অরডিন্যান্সের ৯ ধারায় বর্ণিত ‘শালীনতা এবং নৈতিকতার’ স্পষ্ট বিরোধী।
‘জয়ল্যান্ড’-এর কার্যনির্বাহী প্রযোজক শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। মালালার প্রযোজনা সংস্থা ‘এক্সট্রা কারিকুলার’-এর তত্ত্বাবধানেই নির্মিত হয়েছে ‘জয়ল্যান্ড’। সাইম সাদিক রচিত ও পরিচালিত সিনেমাটি ১৮ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা ছিল।
ছবিতে অভিনয় করেছেন—আলি জুনেজো, রাস্তি ফারুক, আলিনা খান, সারওয়াত গিলানি, সোহেল সামির, সালমান পীরজাদা ও সানিয়া সাইদ।
পাকিস্তানের রক্ষণশীল সমাজের প্রথা ভাঙার গল্পে নির্মিত ‘জয়ল্যান্ড’ সিনেমাটি। পুরুষতান্ত্রিক সমাজে যৌনতার প্রথাবদ্ধ ধারণার বিপরীতে দাঁড়িয়ে নির্মিত হয়েছে এটি। এমন একটি পরিবারকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়েছে যে পিতৃতান্ত্রিক পরিবারের সদস্যরা সব সময় পুত্রসন্তান কামনা করে। অথচ সে পরিবারের ছোট ছেলেটি প্রাপ্তবয়স্ক হয়ে এক তৃতীয় লিঙ্গের প্রেমে পড়ে, যোগ দেয় নাচের গ্রুপে। এভাবে গল্প এগিয়ে যেতে থাকে, ভাঙতে থাকে যৌনতার সামাজিক ও প্রথাগত ধারণা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
৩ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১ দিন আগে