ঢাকা: কলকাতার প্রখ্যাত মেকআপশিল্পী অনিরুদ্ধ চাকলাদারের সঙ্গে একটি ফটোশুট করেছিলেন সুস্মিতা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অনিরুদ্ধ। চোখে পড়ে চন্দ্রবিন্দু ব্যান্ডের গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের, যিনি এখন সিনেমাও বানাচ্ছেন। ছবি দেখে অনিন্দ্য জিজ্ঞেস করেন, ‘এই মেয়েটির নাম কী? বাংলা বলতে পারে?’ এই দুটি প্রশ্নেই নির্ধারিত হয়ে যায় সুস্মিতার পরবর্তী পথচলা। সুযোগ পেয়ে যান ‘প্রেম টেম’ সিনেমায়।
বড় পর্দায় এটিই তাঁর প্রথম কাজ। এর আগে ২০১৯ সাল থেকে তিনি অল্পস্বল্প মডেলিং করতেন। আরও বড় পরিসরে কাজের সুযোগ খুঁজছিলেন। ‘প্রেম টেম’ এসে সেই সুযোগটা মিলে যায়। ভেঙ্কটেশ ফিল্মস তাঁকে অডিশনের জন্য ডাকে। অনেকের মধ্য থেকে তাঁকেই নির্বাচিত করেন নির্মাতা-প্রযোজক।
সুস্মিতা মফস্বলের মেয়ে। বড় হয়েছেন কলকাতা থেকে অনেক দূরের জেলা, আসানসোলে। সেখান থেকে উচ্চমাধ্যমিক পাস করে কলকাতা আসেন। ভর্তি হন কলকাতার একটি বেসরকারি কলেজে, ইঞ্জিনিয়ারিংয়ে।
ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরিও পেয়েছিলেন। কিন্তু সেটা ছেড়ে মডেলিং শুরু করেন। সুস্মিতা বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু সব মধ্যবিত্ত পরিবারের মতোই আমার মা–বাবাও শর্ত দিয়েছিলেন। বলেছিলেন গ্র্যাজুয়েশন করার পর নিজের ইচ্ছেমতো পেশা বেছে নিতে পারি।’
কিন্তু মডেলিংয়ে প্রতিষ্ঠিত হওয়া অত সহজ ছিল না। বিশেষ করে সুস্মিতার মতো মফস্বল থেকে উঠে আসা মেয়ের জন্য তো ছিল আরও কঠিন। অনেকেই সুযোগ নিতে চেয়েছেন। বলছেন সুস্মিতা, ‘অনেকেই ভেবেছে মফস্বল থেকে উঠে আসা মেয়ে। কাজের পরিবর্তে সুযোগ নেওয়া যায়। ইন্ডাস্ট্রির অনেক বড় নামও আছে তাঁদের মধ্যে। একটু একসঙ্গে সময় কাটানো, কফি খাওয়ার কথাও শুনেছি। কিন্তু নিজেকে সামলে নিয়েছি।’
কিন্তু প্রথম সিনেমা ‘প্রেম টেম’–এর পর চিত্র পুরোপুরি পাল্টে গেছে। সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে তাঁকে গুরুত্ব দিচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি। বিজ্ঞাপনে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবের সঙ্গেও। প্রসেনজিতের সঙ্গে যেদিন বিজ্ঞাপনের শুটিং করছিলেন, ওই দিনই মুক্তি পেয়েছিল তাঁর প্রথম সিনেমার ট্রেলার। দেখে প্রসেনজিৎ নিজে এসে সুস্মিতাকে বলেছিলেন, ‘তোমাকে খুব ভালো লাগছে। ছবিটাও খুব ভালো হবে।’ মিস্টার ইন্ডাস্ট্রির এমন প্রশংসা নবাগত সুস্মিতার জন্য বিরাট প্রাপ্তিই বটে!
সুস্মিতা হাজির হয়েছেন ওয়েব সিরিজ নিয়ে। তরুণ নির্মাতা মৈনাক ভৌমিকের ‘মারাদোনার জুতো’ প্রকাশ পেয়েছে হইচই-য়ে। ছয় পর্বের এ ওয়েব সিরিজে সুস্মিতার নাম হিয়া। দত্ত পরিবারের মেয়ে। পেশায় ফ্যাশন ব্লগার। সাজগোজ নিয়ে ভিডিও তৈরি করে। এক জোড়া জুতা নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব, তাঁর মধ্যে প্রেম- সব মিলিয়ে জমজমাট এ সিরিজ সুস্মিতাকে অনেকটা পথ এগিয়ে দিয়েছে।
মাটন বিরিয়ানি, পোলাও, লুচি–মাংস, মিষ্টি
টাইটানিক, রাজি, শোলে, বদলা
‘মনমর্জিয়া’ সিনেমায় তাপসী পান্নুর চরিত্রটি
ক্যুইন্স গ্যাম্বিট স্পাই
বহু মনরথ, রাত যায় রাত যায়, এভাবেও ফিরে আসা যায়, আই অ্যাম আ মেস

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
৭ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
২০ ঘণ্টা আগে