জয়ার হাতে আবারও উঠলো ফিল্মফেয়ার (বাংলা) সেরা অভিনেত্রীর পুরস্কার। ২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য জোড়া মনোনয়ন পেয়েছিলেন তিনি। সমালোচকের বিচারে দুটি ছবির জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।
গতকাল বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে আয়োজন করা হয় জয় ফিল্মফেয়ারের ৪র্থ আসর।

এবারের ফিল্মফেয়ার পুরস্কার জিতলেন যারা:
সেরা চলচ্চিত্র: ভিঞ্চি দা
সেরা চলচ্চিত্র (সমালোচক): রবিবার (অতনু ঘোষ)
সেরা পরিচালক: কৌশিক গাঙ্গুলি (জেষ্ঠ্যপুত্র)
সেরা অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামি)
সেরা অভিনেতা (সমালোচক): ঋদ্ধি সেন (নগরকীর্তন)
সেরা অভিনেত্রী: শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা), স্বস্তিকা মুখার্জি (শাহজাহান রিজেন্সি)
সেরা অভিনেত্রী (সমালোচক): জয়া আহসান (রবিবার ও বিজয়া)
সেরা পার্শ্বচরিত্র (পুরুষ): ঋত্বিক চক্রবর্তী (জেষ্ঠ্যপুত্র)
সেরা পার্শ্বচরিত্র (নারী): লিলি চক্রবর্তী (সাঁঝবাতি)
সেরা গানের অ্যালবাম: রণজয় ভট্টাচার্য ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (সোয়েটার)
সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ): অনির্বাণ ভট্টাচার্য- কিচ্ছু চাইনি আমি (শাহজাহান রিজেন্সি)
সেরা শিল্পী (নারী): লগ্নজিতা চক্রবর্তী- প্রেমে পড়া বারণ (সোয়েটার)
সেরা সিনেমাটোগ্রাফি: শীর্ষ রায় (নগরকীর্তন)

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
৪ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১৫ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১৫ ঘণ্টা আগে