দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু প্রার্থনা ফারদিন দীঘির। তিন বছর হয়ে গেলেও এখনো সিনেমায় নিজের অবস্থান শক্ত করতে পারেননি তিনি। সর্বশেষ গত বছর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গমাতার কিশোরী চরিত্রে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন দীঘি। এবার ‘জংলি’ সিনেমায় দীঘিকে দেখা যাবে সিয়াম আহমেদের বিপরীতে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা এম রাহিম।
এম রাহিম বলেন, ‘জংলিতে সিয়াম আহমেদের চরিত্রের কয়েকটি লেয়ার ও লুক আছে। একটি লুকে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন দীঘি। নিজের চরিত্র ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করেছেন তিনি। এখনই সিনেমাটি নিয়ে বিস্তারিত কথা বলতে চান না দীঘি। শুধু জানালেন, সিনেমায় তাঁর চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। জংলি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আগেই জানা গিয়েছিল, জংলি সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন সিয়াম ও বুবলী। ওটিটিতে একসঙ্গে অভিনয় করলেও এই প্রথম বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। এ সিনেমায় আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিল জংলির। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। শোনা যাচ্ছে, ঈদের পর দ্রুততম সময়ে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৮ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৮ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৮ ঘণ্টা আগে