গত মাসেই স্ত্রীর গর্ভাবস্থার ছবি দিয়ে টালিউড অভিনেতা জিৎ দ্বিতীয়বার বাবা হতে চলার খবর ভাগ করেছিলেন দর্শক-অনুরাগীদের সঙ্গে। আর অক্টোবরেই এসে গেল নতুন সদস্য। দ্বিতীয় সন্তান জন্মের খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতা। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির খবরটি দেন জিৎ।
জিৎ লিখেছেন, ‘হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের পুত্র সন্তানের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। প্রার্থনায় রাখবেন আমাদের।’
সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন জিৎ। মন্তব্যে টালিউড অভিনেত্রী শুভশ্রী লিখেছেন, ‘অভিনন্দন, আমি তো আগেই বলেছিলাম তোমায়।’ টালিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ ভালোবাসায় ভরালেন অভিনেতার অনুরাগীরাও।
এর আগে প্রেগনেন্সি খবর শেয়ার করে বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জিৎ লিখেছিলেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। আমাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে। আমাদের প্রার্থনায় রাখবেন।’
২০১১ সালে স্কুল শিক্ষিকা মোহনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন জিৎ। তাঁদের একমাত্র মেয়ের নাম নবন্যা। প্রথম কন্যা সন্তান জন্মের ১১ বছর পর পরিবারে নতুন সদস্য এসেছে জিৎ-মোহনা দম্পতির।
উল্লেখ্য, জিৎ-কে সবশেষ দেখা গেছে ‘চেঙ্গিজ’ সিনেমায়। যা মুক্তি পেয়েছিল হিন্দি ও বাংলায় একসঙ্গে, পুরো ভারতজুড়ে। এরপর তাঁকে দেখা যাবে ‘বুমেরাং’, ও বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার ‘মানুষ’ সিনেমায়।

বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
৫ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
৯ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
১০ ঘণ্টা আগে