শরিফুল রাজ ও ইধিকা পালকে নিয়ে ‘কবি’ নামের সিনেমা নির্মাণ করছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। গেল বছরের ১৪ ডিসেম্বর কলকাতায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এর মাঝেই গত মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়েছে কবি সিনেমার ফার্স্টলুক পোস্টার। যা প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
কালো-লাল শেডে নকশা করা পোস্টারে শরিফুল রাজকে দেখা গেছে কাচা-পাকা চুল-দাড়ি, কানে দুল। সন্দেহজনক দৃষ্টিতে একপাশে তাকিয়ে আছেন। পোস্টারের মাধ্যমে জানানো হয়েছে ২০২৪ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কবি।
কলকাতায় শুটিং শেষে সিনেমাটির বাকি অংশের শুটিং নাকি বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। পরিচালক নিজেই সিনেমাটির গল্প লিখেছেন। সংলাপ ও চিত্রনাট্য ফেরদৌস হাসানের। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৭ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৮ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৮ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৯ ঘণ্টা আগে