আগামী ২ জুন মুক্তি পাবে সৈকত নাসির পরিচালিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচারণা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘জান রে’ শিরোনামের একটি গান। বলিউডের ‘বিক্রম বেদা’ সিনেমার ‘অ্যালকোহলিয়া’ গান দিয়ে চমক জাগানো শিল্পী স্নিগ্ধজিত কণ্ঠ দিয়েছেন গানটিতে। গত সোমবার রাতে প্রকাশ পেল সিনেমার ট্রেলার। দুই দিনেই বেশ আলোচনায় এসেছে ট্রেলারটি।
ট্রেলারে দেখা গেল, সীমান্তের রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে ‘সুলতানপুর’ সিনেমা। পরতে পরতে আছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। বিচিত্র বাণিজ্যের মেঘ ওড়ে এই অঞ্চলের আকাশে-বাতাসে। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতার বড়াই, মাদক পাচারসহ অনেক বিষয়ই উঠে এসেছে ট্রেলারে। রহস্য, রোমাঞ্চ আর এক অচেনা জগতের কৌতূহলী ঘ্রাণ ছড়াচ্ছে ট্রেলারটি।
ট্রেলার মুক্তির পর অনুভূতি জানিয়ে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘গল্পটাই এ সিনেমার হিরো। সুলতানপুর আমার কাছে একটি শক্তিশালী সিনেমা। সিনেমার প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। এসব চরিত্রে তারকা বিবেচনায় নয়, অভিনেতা বিবেচনায় কাস্টিং করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে যেমন তৃপ্তি দেবে, তেমনি নির্মাতা হিসেবে আমাকে অনেক দূর এগিয়ে নেবে।’
সিনেমার নায়িকা অধরা খান বলেন, ‘সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় তিন বছর আগে। এ বছর এটি মুক্তি পাচ্ছে। আমার বিশ্বাস সিনেমার গল্পটা দর্শককে তৃপ্ত করবে, তাঁদের ভালো লাগবে।’
আসাদ জামানের গল্পে নির্মিত সুলতানপুরে অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।

ভারতে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের ভারতীয় ক্যাটালগ থেকে পাঞ্জাবের বিতর্কিত ছবি ‘সতলুজ’ সরিয়ে নেওয়ার পর তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের দর্শকদের জন্য ছবিটির স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান খান। সে সময় নির্মাতা জানিয়েছিলেন, সিনেমার ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে।
১৬ ঘণ্টা আগে
২০২৬-২৮ মেয়াদের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সভাপতি-সাধারণ সম্পাদকসহ এই প্যানেলের বেশির ভাগ প্রার্থী বড় ব্যবধানে জয়ী হলেও পরাজিত হয়েছেন তিনি।
১৬ ঘণ্টা আগে
‘শাটিকাপ’ ও ‘সিনপাট’খ্যাত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দেলুপি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর। দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। প্রদর্শিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
১৬ ঘণ্টা আগে