পর্দায় হাফ সেঞ্চুরি করে ফেলল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। টালিউডের জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অযোগ্য’ শিরোনামের সিনেমায় ৫০ তম বারের মতো একসঙ্গে দেখা যাবে তাদের। আজ বুধবার কলকাতার এক রেস্তোরাঁয় প্রকাশ্যে এসেছে সিনেমাটির লোগো ও ফার্স্ট লুক পোস্টার। সিনেমাটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।
সিনেমাটি নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘একসঙ্গে আমাদের কাজটা করতে খুব ভালো লেগেছে। শুটিং প্রায় শেষ করে ফেলেছি। ঋতুর সঙ্গে এটা আমার মাত্র ৫০ তম ছবি তো! সেই ভারটা বহন করার জন্য একটা কাঁধ খুঁজছিলাম, সেই কাঁধটা কৌশিকদার মধ্যে পেয়েছি। আমাদের জুটির ৫০ তম ছবির ভারটা বহন করতে হবে তো! আশা করছি দর্শক এই ছবির জন্য অপেক্ষা করবে।’
নব্বই দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। তাঁদের প্রথম ছবিই ছিল সুপারহিট। এরপর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ।
১৫ বছর বিরতির পর ‘প্রাক্তন’-এর মাধ্যমে ব্লকবাস্টার কামব্যাক হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ অভিনয় করেন তাঁরা। এর মাঝে কেটে গেছে প্রায় ৫ বছর, ২০২৪-এ পর্দায় আবারও ফিরছে এই জুটি।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৪ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১৬ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১৭ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১৭ ঘণ্টা আগে