
পশ্চিমবঙ্গের অভিনেতা, রাজনীতিবিদ ও নির্মাতা ব্রাত্য বসু দুটি সিনেমা বানিয়েছেন মোশাররফ করিমকে নিয়ে। ব্রাত্যর পরিচালনায় ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ। পরবর্তী সিনেমায়ও মোশাররফকে নেওয়ার কথা জানিয়েছিলেন ব্রাত্য।
তবে জানা গেল, ব্রাত্য বসু তাঁর পরবর্তী সিনেমাটি বানাচ্ছেন চঞ্চল চৌধুরীকে নিয়ে। সব ঠিক থাকলে দুর্গাপূজার পরই ‘টান’ নামের এই সিনেমার শুটিং শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন জানিয়েছে এ খবর।
টান সিনেমাটি নির্মিত হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পের ওপর ভিত্তি করে। এতে দেখা যাবে, এক প্রবীণের জীবনে ফিরে আসে তার প্রেমিকা। ওই প্রবীণের সংসার-সন্তান সবই আছে। এরপর ঘটতে নানা নাটকীয় ঘটনা।
টান সিনেমায় এই প্রবীণের চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। তাঁর প্রেমিকার চরিত্রে থাকবেন সীমা বিশ্বাস। আর লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এতে আরও অভিনয়ের কথা আছে রাজনীতিবিদ কুণাল ঘোষের।

চিত্রনাট্য লেখার পাশাপাশি এখন চলছে অভিনেতা নির্বাচন এবং তাঁদের লুক টেস্টের কাজ। শিগগিরই অভিনয়শিল্পীদের লুক প্রকাশের মাধ্যমে টান সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এর আগে গত জুনে জানা গিয়েছিল, অমিতাভ ভট্টাচার্যের ‘ত্রিধারা’ সিনেমায় অভিনয় করছেন চঞ্চল। এতে তাঁর সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। চঞ্চল ও ঋতুপর্ণার সঙ্গে আরও থাকবেন কৌশিক গাঙ্গুলী। এটিও নির্মিত হবে সম্পর্কের গল্পে। তিন ব্যক্তির তিনটি ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হবে। চলতি বছর এ সিনেমারও শুটিং শুরু হওয়ার কথা আছে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৬ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৬ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৬ ঘণ্টা আগে