ভারতের হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে নির্বাচন করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নির্বাচনী প্রচার চালাচ্ছেন জোর কদমে। আগামী ১ জুন ভোট সেখানে, তার আগে মনোনয়নপত্র জমা দিলেন অভিনেত্রী। কঙ্গনার হলফনামা থেকে জানা গেছে, স্থাবর-অস্থাবর সম্পত্তির সঙ্গে অভিনেত্রীর বড় অঙ্কের ঋণও রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানিয়েছে প্রায় ৯১ কোটি রুপির সম্পত্তি রয়েছে কঙ্গনার।
কঙ্গনার জমি ও বাড়ি রয়েছে ভারতের তিনটি রাজ্যে। এর মধ্যে মুম্বাইয়ে রয়েছে তিনটি বাড়ি আর একটি বাংলো। বাংলোটির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি রুপি। কয়েক বছর আগে নিজের জন্মভূমি মানালিতে স্বপ্নের বাড়ি তৈরি করেন অভিনেত্রী। তারও বাজারমূল্য প্রায় ১৬ কোটি রুপি। এ ছাড়া চণ্ডীগড়ে বেশ কিছু সম্পত্তি রয়েছে। এ ছাড়া মুম্বাইয়ে নিজের প্রযোজনা সংস্থা রয়েছে।
কঙ্গনা হলফনামায় আরও জানিয়েছেন, তাঁর প্রায় সাড়ে ৬ কেজি গয়না রয়েছে, যার বাজার মূল্য ৫ কোটি রুপির বেশি। ৩ কোটি রুপি মূল্যের ১৫ ক্যারেট ডায়মন্ড রয়েছে অভিনেত্রীর। রুপা রয়েছে প্রায় ৬০ কেজির মতো, যার মূল্য প্রায় ৫০ লাখ রুপি। এ ছাড়া ব্যাংকে রয়েছে ১ কোটি ৩২ লাখ রুপি। যার মধ্যে কঙ্গনার কাছে নগদ রয়েছে ২ লাখ রুপি।
অভিনেত্রীর বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে, সঙ্গে একটি স্কুটারও আছে। এর মধ্যে প্রায় ৪ কোটি রুপি মূল্যের মার্সিডিজ, ৯৯ লাখ রুপি মূল্যের বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের ৫৮ লাখ রুপি মূল্যের আরেকটি গাড়ি রয়েছে।
হলফনামায় কঙ্গনা তাঁর নামে ৮টি মামলার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি ১৭ কোটি রুপির ঋণ রয়েছে অভিনেত্রীর। ২০২২-২৩ বর্ষে অভিনেত্রীর বার্ষিক আয় ছিল ৪ কোটি রুপি। যদিও চলতি বছরে এর মধ্যেই ১২ কোটি রুপি উপার্জন দেখিয়েছেন তিনি।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
৪০ মিনিট আগে
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী...
৪৩ মিনিট আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
১ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
১ ঘণ্টা আগে