প্রয়াত ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মদিন আজ। ১৯৮৬ সালে ২১ জানুয়ারি জন্ম নেওয়া এ অভিনেতা বেঁচে থাকলে ৩৮ বছর পূর্ণ করতেন। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল তাঁর মরদেহ। সুশান্ত কি আদৌ আত্মহত্যা করেছিলেন, জবাব মেলেনি তিন বছরেও। ভক্ত অনুরাগী থেকে পরিবার, আজও রয়েছেন সুবিচারের অপেক্ষায়। অভিনেতার জন্মদিনে জেনে যাওয়া যাক কিছু অজানা তথ্য।
অসম্ভব মেধা সম্পন্ন সুশান্ত সিংহ রাজপুত যেকোনো কিছু দ্রুত শিখে নিতে পারতেন। পদার্থবিদ্যায় ন্যাশনাল অলিম্পিয়াড বিজয়ী ছিলেন তিনি। ২০০৩ সালের ইন্ডিয়ান কম্পিটিটিভ পরীক্ষায় ৭ম স্থান অধিকার করেন তিনি। দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়াকালীন অভিনয়ের জন্য মাঝপথেই পড়াশোনা ছাড়েন।
শুধু পড়াশোনায় মেধার সাক্ষর রাখেননি, গিটার বাজানো থেকে দুহাতে লেখায় দক্ষ ছিলেন সুশান্ত সিং রাজপুত। অ্যালান আমিনের কাছে শিখেছেন মার্শাল আর্ট শিখেছেন।
মহাকাশের প্রতি অমোঘ আকর্ষণ ছিল সুশান্ত সিংহ রাজপুতের। এমনকি চাঁদে জমিও কেনেন তিনি। নাসা থেকে মহাকাশচারী হওয়ার প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। ঘণ্টার পর ঘণ্টা চোখ রাখতেন আকাশে।
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল তাঁর মরদেহ। আজও তাঁর অনেক অনুরাগী বিশ্বাস করতে পারেন না সুশান্ত আর নেই। ঠিক কী কারণে আত্মঘাতী হলেন তিনি? আদৌ সুশান্ত আত্মহত্যা করেছিলেন তো? এজাতীয় প্রশ্ন আজও ঘুরপাক খায় সামাজিক যোগাযোগমাধ্যমে। আজও তাঁর ভক্তরা সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান। সুবিচারের অপেক্ষায় রয়েছেন তাঁর পরিবার।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৭ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৭ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৭ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৭ ঘণ্টা আগে