‘ডানকি’ উন্মাদনা চরমে। আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখের বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’। মুক্তির আগে শাহরুখ খান টুইটারে আরও একবার হাজির হয়েছিলেন আস্কএসআরকে সেশনে। অন্যদিনের মতো এদিনও ভক্তদের প্রশ্নে শাহরুখের উত্তর মুহূর্তে ভাইরাল।
সেখানে শাহরুখ খানের কাছে একজন প্রশ্ন রাখেন, ‘ডানকির প্রথম দিনের আয় আর অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের নিলামের দামের মধ্যে কী পার্থক্য রয়েছে? এমন প্রশ্নে শাহরুখ দিয়েছেন হাস্যরস মেশানো জবাব।
জবাবে শাহরুখ লিখেছেন, ‘এই দুটোর মধ্যে তুলনাই হয় না। তবে ডানকি থেকে আমার কাছে যে টাকা আসবে তা মিচেল স্টার্ক আমার থেকে নিয়ে নেবে।’
প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের মিনি নিলামে অস্ট্রেলিয়ার বাঁ হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছে শাহরুখের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি দাম এত দিনে।
এ ছাড়া এদিন আরও কিছু প্রশ্নের উত্তর দেন শাহরুখ। এক ভক্ত প্রশ্ন করেছিলেন, ২০২৩ সালে তাঁর করা তিনটি চরিত্রর মধ্যে সব নিজের প্রিয় কোনটা? এই প্রশ্নের জবাবে শাহরুখ লিখেছেন, ‘আমার প্রিয় চরিত্র হল সেটা যেটা দর্শকের পছন্দ হয়েছে। আমি আশা করি সবার হার্ডিকে ততটাই পছন্দ হবে, যতটা অন্য চরিত্রগুলোকে হয়েছে।’
আরেকজন প্রশ্ন করেন, ‘এত বছর পর ক্লাসরুমের বেঞ্চে বসে কীরকম বোধ করছিলেন শাহরুখ?’ যাতে শাহরুখ খানের জবাব ছিল, ‘এবারও সব প্রশ্নের ভুল জবাব দিয়েছি। আর ক্লাসে ঘুমিয়ে পড়ার জন্য শিক্ষকের বকাও খেয়েছি।’
উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে