ঢাকা: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম বিয়ে করেছেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী। এ বছর তাঁর পাঁচটি ছবি মুক্তির কথা ছিল। ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বুথ পুলিশ’, ‘দাসবি’, ‘আ থার্সডে’র মতো বড় বাজেটের ছবি। কিন্তু এই পরিস্থিতিতে সেই আশা সুদূরপরাহত। কারণ ভারতের করোনা পরিস্থিতি। ‘মানুষের এখন জীবন নিয়ে টানাটানি, সবকিছুই অনিশ্চিত। ছবি মুক্তি স্থগিত, শুটিং স্থগিত হতে থাকলে পেশাদার শিল্পী হিসেবে আমাদেরও অনিশ্চয়তায় পড়তে হবে’ বলেন তিনি। ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে করোনাকে মানবজাতির জন্য সবচেয়ে বড় শাস্তি হিসেবেও অভিহিত করেন ইয়ামি।
বিয়ের পরে ইয়ামির ক্যারিয়ার কোন দিকে যাবে সেটা সময়ই বলে দেবে। কারণ সম্ভাবনা জাগিয়েও ইয়ামির কপাল মন্দই বলা যায়। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। সুজিত সরকারের ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু ইয়ামির কপাল খোলেনি। ‘ভিকি ডোনার’ ছিল বলিউডের প্রথাগত বাণিজ্যিক ছবির বাইরের ঘরানার, ইয়ামি যেখানে করেছিলেন মধ্যবিত্ত এক ব্যাংকারের চরিত্র। যে কারণেরই হোক প্রথম হিন্দি ছবি হিট হলেও পরের তিন বছর কার্যত বলিউডে বেকার থাকতে হয় এই অভিনেত্রীকে।

ইয়ামির কপাল মন্দই বলা যায়। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। সুজিত সরকারের ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু ইয়ামির কপাল খোলেনি।
এরপর ৩২ বছর বয়সী অভিনেত্রী করেছেন নানা ধরনের চরিত্র। যার মধ্যে কোনোটাতে তিনি খলচরিত্রে, কোনোটায় পুলিশ। দৈর্ঘ্যের চেয়ে ছবিতে চরিত্রের বৈচিত্র্যের দিকেই বেশি মনোযোগী হয়েছেন, ‘নানা ধরনের ছবিতে বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই। সৌভাগ্যবশত বলিউডে এখন সেই ধরনের ছবি হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম এসে সুযোগ আরও বেড়েছে। ক্যারিয়ারে কখনো আশাহত হইনি, আমি যা পেয়েছি, মনে হয়েছে এটুকুরই যোগ্য আমি। নিজেকেই গড়ার চেষ্টা করেছি’ বলেন তিনি।
‘ভিকি ডোনার’ থেকে ‘বালা’য় তাঁকে দেখা গেছে ‘পাশের বাড়ির মেয়ে’র চরিত্রে। তবে এবার পুরোপুরি নিজেকে খোলনলচে বদলে হাজির হচ্ছেন ইয়ামি গৌতম। ‘আ থার্সডে’ ছবিতে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তিনি। রনি স্ক্রুওয়ালা প্রযোজিত এবং বেহজাদ খামবাটা পরিচালিত ছবিটি সাসপেন্স থ্রিলার। সেখানে ইয়ামিকে দেখা যাবে বাচ্চাদের স্কুলের শিক্ষিকার চরিত্রে, যে পরে ১৬ শিশুকে জিম্মি করে। ‘সাইকোলজিক্যাল থ্রিলার করার ইচ্ছা ছিল। তবে শুধু সে কারণেই নয়, এটা এমন একটা চিত্রনাট্য, যা আপনি ফেলতে পারবেন না। বেহজাদ দারুণভাবে চরিত্রটি লিখেছেন। নায়না চরিত্রটি খুবই গভীর। এ ছাড়া এ ধরনের (নেতিবাচক) চরিত্র বড় পর্দায় কখনো করিনি। ছবিটিতে কাজ করার জন্য মুখিয়ে আছি,’ বলেন ইয়ামি।
সর্বশেষ ‘উরি—দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘বালা’র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে সেখানে তাঁর চরিত্রের দৈর্ঘ্য খুব বেশি ছিল না।

শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
২৪ মিনিট আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত...
৩ ঘণ্টা আগে
টেলিভিশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের এক আসরেই দুটি শাখায় সেরা অভিনেতার ট্রফি জিতে ইতিহাস গড়লেন ওয়েলশ তারকা ম্যাথিউ রাইস। ৭৭ বছরের এমি ইতিহাসে তিনিই প্রথম অভিনয়শিল্পী, যিনি একই আসরে কমেডি ও লিমিটেড সিরিজ—উভয় বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
৪ ঘণ্টা আগে