
গত বছর সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। লন্ডনে প্রথম দেখাতেই রাঘবের প্রেমে পড়েন পরিণীতি। এমনকি প্রথম দেখার সময় অভিনেত্রী জানতেন না রাঘবের বয়স ও তার বৈবাহিক অবস্থা। সম্প্রতি আইসিসি ইয়াং লিডার্স ফোরামে রাঘবের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি হাতড়ে কী জানালেন পরিণীতি চোপড়া।
পরিণীতি চোপড়া এদিন জানান তিনি এবং রাঘব চাড্ডার প্রথমবার দেখা হয় লন্ডনে। সেই ইভেন্টে তাঁদের দুজনকেই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। পরিণীতির কথায়, ‘খুব ভোরে ব্রেকফাস্টের সময় আমরা দেখা করেছিলাম। আমার মনে আছে, দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল। আমরা আধা ঘণ্টার মতো সময় একে অন্যের সঙ্গে কাটিয়েছিলাম। আর তখনই আমি বুঝেছিলাম যে, এই সেই পুরুষ যাকে আমি বিয়ে করব। কিন্তু ওর বিষয়ে আমার কাছে কোনো তথ্যই ছিল না। ওর বয়স কত সেটাও জানতাম না। এমনকি ও বিবাহিত কিনা সেটাও জানা ছিল না। আসলে আমি খুব একটা রাজনীতি ফলো করি না।’
এরপর তিনি আরও বলেন, ‘রাঘবের ব্যক্তিগত বিষয়ে কোনো তথ্যই আমার কাছে ছিল না। তখন আমি এক প্রকার বাধ্য হয়ে আমার হোটেলে এসে ওর বিষয়ে গুগল করেছিলাম। সেখানেই রাঘব চাড্ডার বয়স, রাঘব চাড্ডা কি বিবাহিত এসব প্রশ্ন করে জেনেছিলাম। আসলে আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই আমার মনের মানুষ, তার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর ভাগ্য ভালো ছিল যে ও সিঙ্গেল ছিল, তখন থেকেই আমাদের কথা শুরু হয়।’
উল্লেখ্য, অভিনয়ের পর সদ্যই গানের জগতে পা রেখেছেন পরিণীতি চোপড়া। অভিনয় দিয়ে অল্প সময়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বলিউডে। তবে তিনি বরাবরই গান গাইতে ভালোবাসতেন। সেটাকেই এবার পেশা বানালেন। অভিনয়ের পাশাপাশি শুরু করলেন নতুন সফর। স্ত্রীর প্রথম শোয়ের পর রাঘব তাঁর বেশ প্রশংসা করেন। শোয়ের ছবি শেয়ার করে পরিণীতিকে রকস্টার বলে আখ্যা দেন রাঘব।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৯ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৯ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৯ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে