ভারতের প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে মুম্বাই ফেরেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। ফিরেই বাবার মরদেহ কাঁধে নেন ছেলে। এ সময় কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা লাহিড়ী ও স্বজনেরা।
বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের জুহুর লাহিড়ী হাউস থেকে ফুলে সজ্জিত ট্রাকে অন্তিমযাত্রা শুরু হয় ‘ডিসকো কিং’ বাপ্পি লাহিড়ীর। শেষযাত্রায় দেখা গেছে বাপ্পি লাহিড়ীর বন্ধু-অনুরাগীদের। শেষবারের মতো প্রিয় শিল্পীকে একনজর দেখতে শ্মশানের রাস্তায় ভিড় করেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় ‘বাপ্পি দা’কে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন শক্তি কাপুর, অলকা ইয়াগনিক, বিদ্যা বালান, মিকা সিংয়ের মতো তারকারা।
এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবার হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী—দুজনেই ছিলেন সংগীতজগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।

আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঢাকায় আসছেন আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন তিনি। সতীর্থ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়। ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট।
১১ ঘণ্টা আগে
দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে।
১১ ঘণ্টা আগে
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়—এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে।
১১ ঘণ্টা আগে