বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একবার বলেছিলেন, রাজনীতিবিদের সঙ্গে কখনোই মালাবদল করবেন না তিনি। কিন্তু কথায় আছে, ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’। ভাগ্য যে তাঁকে সেদিকেই নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে আগামীকাল রোববার সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী পরিণীতি।
ইতিমধ্যে হবু বর-কনে পরিবারের সদস্যদের সঙ্গে পৌঁছে গেছেন উদয়পুরে। হোটেল তাজ লেস প্যালেস থেকে বরযাত্রী রওনা দিয়ে আসবে লীলা প্যালেসে। সেখানেই হবে বিয়ে। আর এই বিগ ফ্যাট পাঞ্জাবি বিয়েকে ঘিরেই এখন সাজো সাজো রব পড়ে গেছে দুই হোটেলেই।
অল্প অল্প করে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। দিল্লিতে রাঘবের বাড়িতে অনুষ্ঠিত হয় সুফি নাইট। দুই পরিবারের উপস্থিতিতে জমজমাট হয় এই সুফি নাইট। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া যোগ দিয়েছেন অনুষ্ঠানে। এরপর শুক্রবার হয়েছে মেহেন্দি অনুষ্ঠান।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়েহলুদের শুভলগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠিত হলো এদিন। আর আসর জমল হিট পাঞ্জাবি গানে। বলিউড থেকে মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী, ব্রহ্ম কুমারীরা হাজির হয়েছেন উদয়পুরে।
আগামীকাল রোববার রাঘবের ‘সেহরাবন্দি’র মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। এদিনের থিম থাকবে থ্রেডস অব ব্লেসিং। তারপর বেলা ২টায় বরযাত্রীর শোভাযাত্রা হবে তাজ লেকে। বেলা সাড়ে ৩টার মধ্যে মালাবদল করবেন পরিণীতি ও রাঘব। তার পরে সাতপাক ঘুরবেন তাঁরা। ‘আ পার্ল হোয়াইট ওয়েডিং’-এর মাধ্যমে চার হাত এক হবে যুগলের। বিয়ের দিনই সন্ধ্যাবেলা ৮.৩০টায় তাজ লীলা প্যালেসে অনুষ্ঠিত হতে চলেছে নবদম্পতির রিসেপশন।
রাগ-নীতির বিয়েতে উপস্থিত থাকবেন দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা। থাকবেন আরও একাধিক ব্যক্তি। আর তাই এই হাইপ্রোফাইল বিয়ের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রাঘব-পরিণীতির বিয়ের জন্য রাখা হয়েছে আঁটসাঁট নিরাপত্তা। কঠিন নিয়ম মেনে চলতে হবে হোটেল স্টাফদের। যাঁরাই এ বিয়েতে আসবেন, তাঁদের সম্পূর্ণ স্ক্যান করে প্রবেশ করানো হবে। আগামী তিন দিনের মধ্যে কোনো হোটেল কর্মী বাইরে বেরোতে পারবেন না। নিরাপত্তার দায়িত্বে থাকবে ১০০ জন সিকিউরিটি গার্ড।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। বিয়ের অনুষ্ঠান যেন কেউ ক্যামেরাবন্দী করতে না পারেন, সে কারণে প্রত্যেক অতিথির মোবাইল ফোনের ক্যামেরায় লাগিয়ে দেওয়া হবে বিশেষ ধরনের নীল টেপ।
গুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে ডিনারে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?
সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত এপ্রিলে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’
এরপর গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভনকে নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক শুরু করেছিলেন ‘চারুলতা’ নামের সিনেমার শুটিং। তবে মুক্তির খবর মিলছিল না সিনেমাটির। গত বছর চারুলতার স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। জানিয়েছিল শিগগির আলোর মুখ দেখবে চারুলতা।
১ দিন আগে
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল কালচার ও ছাত্ররাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে আকাশ হক বানিয়েছেন ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ করে এই কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। হল না পেলে বিকল্প ব্যবস্থায় হলেও ঈদ উৎসবেই সিনেমাটি দর্শকদের...
১ দিন আগে
কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’কে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র। এবারের কান মার্কেটে অংশ নিতে সারা বিশ্বের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্টসহ ১৪ হাজারের বেশি পেশাদার কানে এসেছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ বেশি।
১ দিন আগে
খিদে পেয়েছে ফুটবলার হামজা চৌধুরীর। ইচ্ছে করছে সাতকড়া দিয়ে রান্না করা মাংস খেতে। ঝটপট ফ্রেশ খাবারের জন্য হামজা অর্ডার করলেন ফুডিতে। মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই ফুড ডেলিভারি দিয়ে যায় ফুডি থেকে। তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ে হামজার মুখে। এমন এক ঘটনায় সাজানো ফুডি ফুড ডেলিভারির নতুন বিজ্ঞাপনটি নজর...
১ দিন আগে