⊲ বছরজুড়েই হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। গত ১৪ এপ্রিল তাঁর বাসার বাইরে গুলি চালান দুজন আততায়ী। অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যার পর বাড়ে হুমকির মাত্রা। তাই যেকোনো সময়ের তুলনায় এখন সালমানের নিরাপত্তা অনেকটা বেড়েছে।
⊲ গত বছরের মতো এ বছরও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে নিয়ে। এই গুঞ্জন আরও জোরালো হয় মেয়ে আরাধ্যর জন্মদিনে অভিষেকের অনুপস্থিতির খবর চাউর হওয়ার পর। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি অভিষেক ও ঐশ্বরিয়া।
⊲ নভেম্বরে অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও সুরকার এ আর রাহমান ও সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা আসে। এর পর জানা যায় এ আর রহমানের বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। গুঞ্জন ছড়ায় মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রহমান-সায়রার। যদিও এমন গুঞ্জনে বিরক্তি প্রকাশ করেছে দুপক্ষই।

⊲ ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা ২’ সিনেমার বিশেষ প্রদর্শনীর সময় ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন। ১৩ ডিসেম্বর আল্লুকে গ্রেপ্তার করা হলে এক রাত হাজতে কাটিয়ে জামিনে ঘরে ফেরেন আল্লু।
⊲ ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’। এ তথ্যচিত্রে ধানুশ প্রযোজিত একটি সিনেমার ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহারের ইচ্ছা প্রকাশ করলে তাতে সায় না দিয়ে নয়নতারাকে আইনি নোটিশ পাঠান ধানুশ। শেষ পর্যন্ত সেই দৃশ্য বাদ না দিয়েই তথ্যচিত্রটি মুক্তি দেন নয়নতারা। এরপর নয়নতারা ও তাঁর স্বামী ভিগনেশের নামে মামলা ঠুকে দেন ধানুশ।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৩ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
৩ ঘণ্টা আগে