বিয়ের পর থেকে নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাংলোতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় বারবার হয়েছে ভাইরাল। যার অন্দরমহল দেখে এক কথায় চমকে যেতে হয়। কিন্তু কিছু সমস্যায় রাতারাতি বাংলোটি ছেড়েছিলেন তাঁরা। কী এমন হয়েছিল যে বাংলো ছাড়তে হয়েছিল নিক-প্রিয়াঙ্কাকে, সে খবর নিয়ে বেশ হইচই হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
তবে এবার প্রিয়াঙ্কা জানিয়েছেন, সেই বাংলোকেই নতুন করে সাজিয়ে মনের মতো এক রাজপ্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা। মেয়ে মালতীকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের সেই ম্যানসনে এবার থেকে থাকবেন তাঁরা।
বিলাসবহুল এই বাংলোটির মূল্য ২ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২১৯ কোটি টাকা (১ ডলার সমান ১০৯.৫১ টাকা ধরে)। সম্প্রতি বিলাসবহুল এই বাংলোটির বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান। যা দেখে যে কারও চোখ কপালে উঠবে। যেমন তার অন্দরসজ্জা, তেমনই প্রাসাদের চারপাশের প্রকৃতি সবুজে সবুজে ঘেরা। সম্প্রতি এই প্রাসাদেই দীপাবলি সেলিব্রেশনের ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা।
২০১৮ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় বিয়ে সেরে লস অ্যাঞ্জেলেসের ওই বিলাসবহুল বাংলো কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেই বাংলোর ছবি বহুবার তিনি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। গোটা বাড়ির দেয়াল দুধ সাদা নয়তো হালকা ক্রিম রঙের। বসার ঘরে তার সঙ্গে মেলানো ক্রিম রঙেরই সোফা। সঙ্গে কাঠের কফি টেবিল। পাথুরে দেয়াল। আর হালকা হলুদ আলো।
যে কারণে বাংলোটি ছেড়েছিলেন প্রিয়াঙ্কা-নিক
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বাড়িটি কেনার পর থেকেই সেখানে পানির সমস্যা ছিল। যা নিয়ে বিক্রেতার সঙ্গে একাধিকবার কথাও হয়েছিল তাঁদের। বাড়িতে পানি জমে যাওয়ার কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। বাড়ির অন্দরমহলের সাজসজ্জাও নষ্ট হতে বসেছিল। কোথাও পানি চুঁইয়ে পড়ছিল। সুইমিং পুলের পাশ থেকে মূলত লিকেজ হচ্ছিল। যার বারণে বারবিকিউ এরিয়া পুরো নষ্ট হয়ে গিয়েছিল।
সেসময় যে মালিক লস অ্যাঞ্জেলেসের ওই বাংলো নিক-প্রিয়াঙ্কাকে বিক্রি করেছিলেন তাঁর বিরুদ্ধে মামলাও করেন জোনাস দম্পতি। বাধ্য হয়েই গত ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসের সেই বিলাসবহুল বাংলো ছেড়ে অন্যত্র চলে যান নিক-প্রিয়াঙ্কা।
যা আছে এই বিলাসবহুল প্রাসাদে
২০ হাজার বর্গ ফুটের সে প্রাসাদে রয়েছে সাতটা বেডরুম, ১১ টা গোসলখানা। পোষ্যদের জন্য আলাদা ঘর ও বাথরুম। বাড়ির পেছন দিকে বিশাল সুইমিং পুল, বারবিকিউ প্লেস। পুলের লাগোয়া বিশাল বসার জায়গা। এটি প্রিয়াঙ্কার রোদ পোহানোর জায়গা। মাঝে মধ্যে এখানে বসেই প্রাতরাশও সেরে নেন তিনি। বাড়িতে নিজস্ব জিমও আছে তাঁর। সেই জিমে শারীরিক কসরতের ছবি প্রায় আসে ইনস্টাগ্রামে।
নিকের জন্য আলাদা ঘর তো রয়েছেই। নাম নিকস ডেন। গায়ক নিক এখানে তাঁর গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন। এই ঘরেই রয়েছে বিশাল হোম থিয়েটার। প্রিয়াঙ্কার নিজস্ব বিশাল রান্নাঘর আছে বাংলোয়, আছে নিজস্ব বার, লাইব্রেরি। বাংলো খুবই খোলামেলা, চারপাশে পাহাড় ও সবুজ প্রকৃতি। প্রতি ঘরেই বিশাল বিশাল জানলা আর কাচের স্লাইডিং ডোর। এমনভাবে ঘরগুলো তৈরি যাতে ঘরে বসেই পাহাড় ও গাছপালা দেখা যায়।
প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তাঁদের মেয়ে মালতীকে প্রকৃতি আর সবুজের মাঝে খোলামেলা পরিবেশে বড় করার ইচ্ছা আছে তাঁদের। তাই শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে ওই প্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
১০ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
১০ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
১০ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
১০ ঘণ্টা আগে