শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলা তদন্তের দায়িত্ব থেকে এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে সরিয়ে দেওয়া হয়েছে। আরিয়ানের মাদক মামলাসহ আরও কয়েকটি মামলার তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম। যার নেতৃত্বে থাকছেন সঞ্জয় সিং। ভারতীয় গণমাধ্যম বলছে, ওয়াংখেড়েকে দিল্লিতে বদলি করে দেওয়া হয়েছে।
২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় ভারতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একটি বিশেষ টিম। যেখান থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ান খানসহ বেশ কয়েকজনকে। তাঁর নেতৃত্বেই আরিয়ান মামলার তদন্ত শুরু হয়। মাদক মামলায় গ্রেপ্তারির প্রায় এক মাসের মাথায় শর্ত সাপেক্ষে জামিন পান আরিয়ান খান। আরিয়ানের জামিনের আগে থেকেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে থাকে।
এর আগে ২৫ কোটি টাকা ঘুষ নিয়ে আরিয়ান মামলার মিমাংসা করার অভিযোগও আনা হয়। আবার অর্থের বিনিময়ে সাক্ষী জোগাড়ের অভিযোগও ওঠে। এর মধ্যেই আবার মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক সামাজিক যোগাযোগ মাধ্যম পুরনো একটি বার্থ সার্টিফিকেট শেয়ার করেন। যেখানে সমীর ওয়াংখেড়ের বাবার নাম দাউদ ওয়াংখেড়ে হিসেবে দাবি করা হয়। পরে আবার জাল সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগও আনা হয়।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংখেড়ে। আরিয়ান খানের গ্রেপ্তারির পর থেকেই তাঁকে নানা ভাবে টার্গেট করা হচ্ছে বলে উল্টো অভিযোগ করেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন।
এ বিষয়ে মুম্বাই পুলিশের কমিশনারকে চিঠি লিখেছিলেন ওয়াংখেড়ে। পরে হাই কোর্টেরও দ্বারস্থ হন। মনে করা হচ্ছে, এই সমস্ত ঘটনার কারণেই ওয়াংখেড়েকে আরিয়ান মামলা থেকে সরিয়ে দিল্লিতে বদলি করা হয়েছে। মঙ্গলবার তদন্তের ভার নিতে দিল্লি থেকে মুম্বাই আসছে বিশেষ তদন্তকারী দল।

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
১১ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
২০ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
২০ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
২০ ঘণ্টা আগে