অভিষেক বচ্চনের সঙ্গে নিমরাত কৌরের প্রেমর গুঞ্জনের চর্চায় মুখর বলিউডসহ সামাজিক মাধ্যম। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের কারণের তীর এই অভিনেত্রীর দিকেই। এরই মধ্যে ইনস্টাগ্রামে রিল শেয়ার করে যেন বোমা ফাটালেন নিমরাত, যা রীতিমতো হতবাক করেছে নেটিজেনদের।
ওই ভিডিওতে নিমরাত বলেন, ‘লোকে দেখবে, আর জ্বলবে।’ নেটিজেনরা মনে করছেন, অভিষেক ও তাঁকে নিয়ে যে গুঞ্জন উঠেছে, রিলসের মধ্যে দিয়েই যেন এর জবাব দিলেন অভিনেত্রী।
২০২২ সালে মুক্তি পায় অভিষেক-নিমরাতের অভিনীত সিনেমা ‘দসভি’। ওই সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরাতের ঘনিষ্ঠতা শুরু; এমন গুঞ্জন চাউর হয়। শোনা যায়, সিনেমার শুটিং-এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরাত। আর এর জেরেই ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। তবে এতেও দূরত্ব কমেনি এই দম্পতির।
এদিকে নিমরাতের সঙ্গে ছেলের নাম জড়ানোয় নাকি বেজায় বিরক্ত বচ্চন পরিবার। সম্প্রতি বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘অভিষেক বর্তমানে অন্য় অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছে। তাঁর ছবির প্রচারও চলছে। সম্ভবত এ কারণে এসব বিষয় নিয়ে মুখ খুলছেন না অভিষেক। আমার মনে হয়, নিমরাতের অন্তত এগিয়ে আসা উচিত।’
তিনি এ-ও জানান, অভিষেকের সঙ্গে নিমরাতের প্রেমের খবর একেবারেই ভুয়া। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ হচ্ছে না।
সম্প্রতি ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরাত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। অভিষেকের সঙ্গে সরাসরি সম্পর্কের কথা না বললেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, ‘আমি সিঙ্গেল। কোনো সম্পর্কে নেই।’ পাশাপাশি সিঙ্গেল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৭ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৮ ঘণ্টা আগে