সিনেমা যে তারকারই হোক, অক্ষয় কুমার কমন। বলিউডের যে কোনো সিনেমা শুরুর আগে ও মধ্য বিরতিতে দেখা যায় অক্ষয়কে। ধূমপানবিরোধী সচেতনতামূলক বার্তা নিয়ে হাজির হন তিনি। এক মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায়, অক্ষয় কুমার সাইকেল চালিয়ে এসে থামেন হাসপাতালের সামনে।
সেখানে তার বন্ধু নান্দু ধূমপান করছে। হাসপাতালে স্ত্রী অসুস্থ, এ নিয়ে চিন্তিত নান্দু। অক্ষয় তাকে পরামর্শ দেন, ধূমপানের পেছনে অর্থ খরচ না করে সেটা দিয়ে স্ত্রীকে স্যানাটারি প্যাড কিনে দিতে। তাহলে নিজের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি পরিবারের নারীরাও সুরক্ষিত থাকবে।
২০১৮ সাল থেকে যে কোনো হিন্দি সিনেমা শুরুর আগে ও মধ্য বিরতিতে দেখা যেত এ বিজ্ঞাপন। তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জিগরা’ ও ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমা দুটিতে দেখা যায়নি বিজ্ঞাপনটি। এর পরিবর্তে ধূমপানবিরোধী সচেতনমূলক বার্তা দেওয়া হচ্ছে নতুন আরেকটি বিজ্ঞাপনের মাধ্যমে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের নির্দেশে অক্ষয়ের বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে তৈরি করা হয়েছে নতুন বিজ্ঞাপন। সেটাতে দেখানো হচ্ছে, ধূমপান ত্যাগ করলে ২০ মিনিটের মধ্যে মানুষের শরীরে কতটা ইতিবাচক বদল ঘটে।
২০১২ সালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে একটি সিদ্ধান্ত নেয়। যে সব সিনেমায় ধূমপানের দৃশ্য আছে, সেগুলোর শুরুতে ও মাঝে ধূমপানবিরোধী বার্তা দেওয়া বাধ্যতামূলক করা হয়। সে উদ্দেশ্যে নির্মিত প্রথম বিজ্ঞাপনে মুকেশ নামের এক ব্যক্তিকে দেখানো হতো, যে ধূমপানের কারণে অল্প বয়সেই ক্যানসারে আক্রান্ত হয়েছে।
২০১৮ সালে এসে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন পুরোনো বিজ্ঞাপনটি বদলে নতুন বিজ্ঞাপন নিয়ে আসে, যাতে ছিলেন অক্ষয়। ওই বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া ‘গোল্ড’ সিনেমা দিয়ে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়। যেহেতু অক্ষয় ও স্যানিটারি প্যাড দুটোই হাজির ছিল বিজ্ঞাপনে, ফলে অভিনেতার ‘প্যাডম্যান’ সিনেমার অনেকটা প্রচারণাও হয়ে গিয়েছিল এটার সূত্রে।

প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
২৫ মিনিট আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
৩৪ মিনিট আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
৪০ মিনিট আগে
নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১ দিন আগে