আজ বলিউডের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘জানে তু ইয়া জানে না’ মুক্তির ১৫ বছর। ২০০৮ সালের ৪ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৫ বছর পূর্তিতে সিনেমাটি নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী জেনেলিয়া। প্রকাশ করেছেন সিনেমাটির দর্শকপ্রিয়তার রহস্য। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
দুই দশকের লম্বা ক্যারিয়ারে সিনেমাটির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই বলিউড অভিনেত্রী। তাই সিনেমাটি তাঁর জন্য ভীষণ আবেগের। প্রতিবেদনটিতে জেনেলিয়ার কথা অনুযায়ী, ‘এই ছবির ক্যাজুয়ালনেস, সহজ-সরল গল্প, ইমোশনাল টুইস্ট এবং গান—সবটা মিলিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। আর তাঁদের এটি ভীষণই পছন্দ হয়েছে।’
সিনেমাটির স্মৃতিচারণ করতে গিয়ে জেনেলিয়া বলেন, ‘সবাই চান তাঁর সিনেমাটি বাস্তবসম্মত হোক। কিছু সিনেমায় এমন কিছু সংযোগ থাকে, যার সঙ্গে মানুষ নিজেকে মেলাতে পারেন, নিজেকে অনুধাবন করতে পারেন। আর ‘জানে তু ইয়া জানে না’ সিনেমাটি অনেকের জীবনের গল্প বলে। বহু যুবক-যুবতী এমন ঘটনার মধ্যে দিয়ে গেছেন।’
সিনেমাটির জার্নি নিয়ে জেনেলিয়া জানান, অদিতি চরিত্রে নজর কাড়লেও সিনেমাটিতে কাজ পাওয়ার জন্য একাধিকবার স্ক্রিন টেস্ট দিতে হয়েছিল তাঁকে। পুরো এক মাস একসঙ্গে থাকতে গিয়ে সবার মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, তারপর সেটা সিনেমায় তুলে ধরা হয়েছিল।
শিশু চরিত্রে অভিনয় করলেও সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিষেক হয় বলিউড অভিনেতা ইমরান খানের। এই সিনেমার মাধ্যমে সূত্রপাত হলেও আজও জেনেলিয়া আর ইমরানের বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, এখন তাঁদের সন্তানেরাও বন্ধু। জেনেলিয়ার কথায়, ‘আমাদের সন্তানেরা এখন একই স্কুলে পড়ে। তাই আমাদের মাঝেমধ্যেই স্কুলের ওখানেই দেখা হয়ে যায়।’
‘জানে তু ইয়া জানে না’ সিনেমাটির আয় ছিল প্রায় ৫৬ কোটি রুপি। শুধু আয় নয়, সেবারের অনেকগুলো পুরস্কারে ভাগ বসিয়েছিল সিনেমাটি। ৫৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পুরুষ অভিষেকের পুরস্কার জিতেছিলেন ইমরান খান। এ ছাড়া সেরা সংগীত নির্দেশক হিসেবে এআর রহমান, সেরা কোরিওগ্রাফি ও বিশেষ জুরির পুরস্কার (অভিনেতা) লাভ করেছিল সিনেমাটি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে