এবারের আইপিএলে প্রথমবারের মতো মাঠে এসেছিলেন বলিউড অভিনেত্রী ও ক্রিকেটার বিরাট কোহলি পত্নী আনুশকা শর্মা। বিরাটের লাকি চার্ম আনুশকা মাঠে এসেই নজর কাড়লেন নেটিজেনদের। এত বছর পরে এসেও, বিরাটের খেলা যে মুগ্ধ করে আনুশকাকে তা প্রমাণ হয়ে গেল আরও একবার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানসের মধ্যে ম্যাচ চলাকালীন, কোহলির ব্যাটিং মুগ্ধ করল সকলকে। আর বাদ গেলেন না অভিনেত্রীও। গ্যালারি থেকে উৎসাহ দিয়েছেন কোহলিকে। বিরাটের ব্যাটিং চলাকালীন আনুশকার প্রতিক্রিয়াই এখন টক অফ দ্য টাউন!
গত ১ মে ছিল আনুশকার ৩৬তম জন্মদিন। দীর্ঘদিন ধরে সিনেমার দুনিয়া থেকে দূরে রয়েছেন তিনি। ২০১৮ সালের জিরো-র পর আর তাঁকে দেখা যায়নি পর্দায়। নেটফ্লিক্সের সঙ্গে আসার কথা ছিল চাকদা এক্সপ্রেসের। তবে বিলম্ব হওয়ার কারণে সম্প্রতি নেটফ্লিক্স সেই প্রোজেক্টের সঙ্গে চুক্তি বাতিল করেছে বলে শোনা যাচ্ছে। যদিও এর শুটিং হয়েছে বছরখানেক আগেই। কিন্তু মুক্তি এখনো অনিশ্চিত।
তবে নিজে অভিনয় থেকে দূরে থাকলেও, আনুশকা ভোলেন না বিরাটকে উৎসাহ দিয়ে যেতে। ২০২৩ বিশ্বকাপে প্রেগনেন্সি নিয়েই প্রায় প্রতিটা ম্যাচে তিনি হাজির ছিলেন বিরাটের পাশে।
চলতি বছরে আনুশকার জন্মদিন উপলক্ষে পোস্ট করে বিরাট লিখেছিলেন, ‘তোমাকে না পেলে আমি সম্পূর্ণ হারিয়ে যেতাম। শুভ জন্মদিন ভালোবাসা। তুমি আমার পৃথিবীর আলো। আমরা তোমাকে অনেক ভালোবাসি।’
লন্ডনে ছেলে অকায়ের জন্ম দেন বিরাট-আনুশকা। যদিও মেয়ে ভামিকার সময় ভারতেই ছিলেন দম্পতি। শোন যায়, কোনও স্বাস্থ্য সম্পর্কিত জটিলতার কারণেই ছিল তাঁদের এই সিদ্ধান্ত। ভামিকার মতো অকায়ের ছবিও এখনো সামনে আনেননি বিরাট-আনুশকা।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১২ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে