বলিউডের ফার্স্ট ফ্যামিলির চতুর্থ প্রজন্মের অভিনেতা রণবীর কাপুর। অভিনয় তাঁর রক্তে। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ে নজর কেড়েছেন। পৃথ্বীরাজ কাপুরের বংশধররা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক প্রভাবশালী, তবে পড়াশোনার মামলায় পিছিয়ে। এ কথা নিজের মুখে স্বীকার করেছেন রণবীর।
রাজ কাপুরের নাতি রণবীর ফাঁস করলেন কাপুর বংশের তিনিই প্রথম ব্যক্তি যে দশম শ্রেণি পাস করেছেন! তবে পড়াশোনায় মোটেই ভালো ছিলেন না রণবীর। সাধারণভাবেই পার হয়েছেন প্রতিটা ক্লাস।
‘শামশেরা’র এক প্রমোশনের জন্য ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ডলি সিংয়ের সঙ্গে আড্ডা দিলেন রণবীর। ডলির প্রশ্নের অকপট জবাব দিলেন তিনি। দশম শ্রেণির পর কোন বিষয়ে পড়াশোনা করেছেন রণবীর? জবাবে অভিনেতা জানান, ‘অ্যাকাউন্ট্যাস (কমার্স) নিয়ে।’ এরপর ডলি জিজ্ঞাসা করেন, ‘পড়াশোনায় তুমি কেমন ছিলে?’ কোনো রকম রাখঢাক না রেখেই রণবীর জবাব দেন, ‘খুব দুর্বল ছিলাম।’
দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন রণবীর? প্রশ্ন শুনে মুচকি হেসে অভিনেতা বলেন, ‘৫৩.৪ শতাংশ পেয়েছিলাম।’ এরপর রণবীর যোগ করেন, ‘যখন আমার রেজাল্ট প্রকাশ হয়েছে, আমার পরিবার দারুণ খুশি ছিল, এমনকি আমার জন্য বিরাট পার্টিও রেখেছিল। ওনারা এতটা আশা করেননি। আমাদের পরিবারের প্রথম ছেলে হিসেবে আমি দশম শ্রেণি পাস করেছিলাম।’
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি তিনি। রণবীর বলেন, ‘আমার বাবা এইট পাস, আমার কাকা নাইন পাস, আমার ঠাকুরদা (রাজ কাপুর) ক্লাস সিক্স অবধি পড়াশোনা করেছেন। সত্য়ি বলতে আমাদের বাড়ির সবচেয়ে শিক্ষিত ব্যক্তি আমি।’
স্কুলের গণ্ডি পার করে রণবীর অভিনয় এবং ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছেন বিদেশে, এরপর বেশ কয়েক বছর সঞ্জয় লীল বানশালির সহকারী হিসেবে কাজ করেছেন। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু রণবীরের।
চলতি মাসেই মুক্তি পাবে রণবীরের ‘শামশেরা’। এই সিনেমা দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি।

রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। তবে এই মাল্টিপ্লেক্স চেইনের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায়নি শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। অবশেষে জটিলতা কাটিয়ে ঈদের দ্বিতীয় দিন রোববার রাত থেকে স্টার সিনেপ্লেক্সে ফিরল শাকিব...
৩ ঘণ্টা আগে
প্রায় দুই দশক পর আগামী এপ্রিলে ভারতে সংগীত সফরে আসার কথা ছিল পপতারকা শাকিরার। শুরু হয়েছিল টিকিট বিক্রি। তবে শেষ মুহূর্তে ইরান যুদ্ধের কারণে শাকিরার কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। প্রথমে ভারতে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাকিরার। শাকিরার কনসার্টের ঘোষণার পর দর্শকের আগ্রহ বাড়তে...
৬ ঘণ্টা আগে
সিনেমা মুক্তির পর অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। সিনেমা পাইরেসি হওয়ার ভয়ে এই রোজার ঈদে একাধিক নির্মাতা ঈদের প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
৭ ঘণ্টা আগে
আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।
১০ ঘণ্টা আগে