ভেঙে গেল আমির খান ও কিরণ রাওয়ের সংসার। দীর্ঘ ১৫ বছরের সংসারজীবনে দাঁড়ি চিহ্ন বসিয়ে গতকাল বিচ্ছেদের ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় এ তারকা দম্পতি। তবে আমির-কিরণ এই বিচ্ছেদকে শেষ হিসেবে নয়, বরং দেখছেন নতুন শুরু হিসেবে।
১. আমির খানের জীবনে কিরণের প্রবেশ ছিল তাঁদের বিয়ে বিচ্ছেদ ঘোষণার মতোই বিস্ময়কর। তাঁদের বলা হতো বলিউডের অন্যতম সেরা জুটি। ১৫ বছর একসঙ্গে সংসার করেছেন তাঁরা। ঘরে-বাইরে দুটোই দারুণভাবে সামলাতেন কিরণ।
২. হঠাৎ একদিন কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন আমির। তখন তাঁর প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিচ্ছেদ হয়েছে। সেই বিচ্ছেদে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আমির। ওই সময় কিরণের সহযোগিতা পেয়েছিলেন তিনি।
৩. ১৯৭৩ সালে ভারতের বেঙ্গালুরুতে জন্ম কিরণের। তবে ছোটবেলা কেটেছে কলকাতায়। কিরণ চেয়েছিলেন পরিচালক হতে। তাই পড়াশোনা শেষ করে মুম্বাই চলে আসেন।
৪. মুম্বাই এসে অনেক পরিচালকের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেন কিরণ। কিন্তু কেউই তাঁকে বিশেষ পাত্তা দেননি। একদিন খবর পেলেন, আশুতোষ গোয়ারিকরের নতুন ছবির জন্য সহ-পরিচালক দরকার। যোগাযোগ করলেন কিরণ। কাজও পেয়ে গেলেন। ছবিটি ছিল ‘লগান’।
৫. ‘লগান’ ছবির সব চরিত্রের মেকআপ, পোশাক, কার কবে শুটিং, কাকে কখন স্পটে আসতে হবে–সবই দেখার দায়িত্ব ছিল কিরণের। তাঁর কাজ ভালো লেগেছিল পরিচালক আশুতোষের। ভালো লেগেছিল আমির খানেরও। ওই ছবির টিমে ছিলেন আমিরের স্ত্রী রিনা। কিরণকে পছন্দ করেছিলেন তিনিও।
৬. ‘লগান’ দিয়েই আমির-কিরণের পরিচয়। বেশি কথা হতো না তখন। কিরণের কাজে খুশি হয়ে পরিচালক আশুতোষ তাঁকে দলে স্থায়ী করে নেন। আশুতোষের সঙ্গেই কাজ করছিলেন কিরণ। পাশাপাশি আমিরের স্ত্রী রিনার কাজও দেখাশোনা করতেন।
৭. পরে আশুতোষের আরেকটি ছবিতে অভিনয় করেন আমির। দ্বিতীয়বার কাজ করতে এসে কিরণের সঙ্গে আলাপ হয় তাঁর। ওই সময় আমির আর রিনার ১৪ বছরের দাম্পত্যজীবনের সমাপ্তি ঘটায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আমির। স্ত্রী ও দুই সন্তানকে ছেড়ে থাকায় খুব মন খারাপ ছিল তাঁর।
৮. কিরণের সঙ্গে কথা বলে ভালো লেগেছিল আমিরের। তাই আমির খান নিয়মিত কথা বলতে শুরু করেন কিরণের সঙ্গে। আমিরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন কিরণও। শিগগিরই তাঁরা পরস্পরের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন।
৯. তিন বছর প্রেমের পর ২০০৫ সালে বিয়ে করেন আমির-কিরণ। তাঁদের একটি ছেলে আছে। নাম আজাদ। ২০১১ সালে আজাদের জন্ম।
১০. ইদানীং পারস্পরিক বোঝাপড়াটা ঠিক আগের মতো জমছিল না আমির-কিরণের। সেই সূত্র ধরেই গতকাল ৩ জুলাই দুজনে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। দুজনেই বলেছেন জীবনটা নতুন করে শুরু করতে চান তাঁরা।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৮ ঘণ্টা আগে