বিহারের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক লালু প্রসাদ যাদবের সঙ্গে গত বছর সাক্ষাতের পর অনেকেই মনে করেছিলেন বলিউড তারকা মনোজ বাজপেয়ি বুঝি রাজনীতিতে আগ্রহী। কিন্তু না, মনোজ বলছেন, রাজনীতিতে জড়িত হওয়ার কোনো ইচ্ছা নেই, অভিনয়ই তাঁর ধ্যানজ্ঞান।
নিজের অভিনীত ‘শির্ফ এক বান্দা কাফি হ্যায়’ সিনেমার প্রচারের জন্য সম্প্রতি পাটনায় গিয়েছিলেন তিনি। সেখানে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করেন গুণী এই অভিনেতা।
মনোজ বলেন, ‘শেষবার যখন বিহারে গিয়েছিলাম, লালু প্রসাদ ও তাঁর ছেলে ডেপুটি চিফ মিনিস্টার তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেছিলাম। তখন থেকেই মানুষ ভাবত আমি রাজনীতিতে যোগ দেব। কিন্তু ২০০ ভাগ নিশ্চিত, আমি সেটা করব না। রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।’
তিনটি জাতীয় পুরস্কার ও চারটি ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী এই অভিনেতা বলেন, ‘আমি অভিনেতা এবং শুধু অভিনেতাই থাকব...রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্ন কীভাবে আসে?’
চলচ্চিত্র শিল্প নিয়ে বিহার সরকারের নতুন নীতিমালা তৈরির ওপর জোর দিয়ে মনোজ বাজপেয়ি বলেন, ‘এতে সেখানকার শিল্পীদের সুবিধা হবে। বিহারে শুটিং করতে ইচ্ছুক নির্মাতারাও সুবিধা পাবেন।’
অভিনয়ের প্রথম জীবনে ছোট ছোট চরিত্রে পর্দায় হাজির হয়ে তিনি তাঁর অভিনয়ের মুনশিয়ানা দেখিয়েছেন। ১৯৯৪ সালে ‘দ্রোহকাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয়। এরপর সেবারই তিনি শেখর কাপুরের ‘ব্যান্ডিট কুইন’ চলচ্চিত্রে ডাকাতের একটি ছোট চরিত্রে অভিনয় করেন। এ রকম কয়েকটি অনুল্লেখ চরিত্রে অভিনয়ের পর তিনি ১৯৯৮ সালে রাম গোপাল বর্মার ‘সত্য’ সিনেমায় গ্যাংস্টার ভিকু মহাত্রে চরিত্রে অভিনয় করেন। সিনেমাটির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করেন। এরপর তিনি ‘কৌন’ ও ‘শূল’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। ‘শূল’ সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তাঁর দ্বিতীয় ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করেন।
বাজপেয়ি ২০০৪ সালে ‘পিঞ্জর’ সিনেমার জন্য বিশেষ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তবে ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় মনোজের সরদার খান চরিত্র তাঁর দর্শকপ্রিয়তা বহুগুণ বাড়িয়ে দেয়। ২০১৬ সালে হংসল মেহতা পরিচালিত ‘আলীগড়’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তাঁর তৃতীয় ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কার অর্জন করেন। সর্বশেষ ২০২১ সালে ‘ভোঁসলে’ সিনেমায় অভিনয় করে তিনি ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।
মনোজকে সর্বশেষ দেখা গেছে ‘শির্ফ এক বান্দা কাফি হ্যায়’তে। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘স্যুপ’, ‘ডিসপ্যাচ’ ও ‘জোরাম’-এ।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে