জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। কাজ করছেন বলিউডেও। পাকিস্তানের এক টিভি শোতে সালমান খানকে ‘অভদ্র’ বলে সালমানভক্তদের তোপের মুখে পড়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ২০১৫ সালের। পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’র তখনকার একটি পর্বে সাবা কামার সালমান খান সম্পর্কে মন্তব্য করেছিলেন।
ভিডিওটিতে দেখা যায়, সাবাকে হৃতিক, ইমরান হাশমি, রণবীর কাপুর, রিতেশ দেশমুখ ও সালমান খানের ছবি দেখানো হয় এবং তাঁদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়। স্ক্রিনে যখন সালমানের ছবি আসে, তখন সাবা বলে ওঠেন, ‘অভদ্র’ । এর পরেই বলেন, ‘আল্লাহ মাফ করুক, সাল্লু ভাইকে আমার অনেক ভয় লাগে।’ তিনি তখন মজার ছলেই বলেন, ‘তিনি খুবই অভদ্র, কোরিওগ্রাফারকে মোটেও অনুসরণ করেন না তিনি।’
সাবার এসব রসিকতা সহজভাবে নেননি সালমানের ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন অভিনেত্রীর। অনেকে তাঁকে ভাইজানের কাছে ক্ষমা চাইতেও বলেন। অনেকে তাঁকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
ইমরান হাশমিকেও ‘রিজেক্ট’ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন ‘মার্ডার’ তারকার সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে। রণবীর কাপুরের ছবি স্ক্রিনে দেখানোর পর অভিনেত্রী মন খারাপ করে বলেন, ‘নাহ্, কারণ আমি শুনেছি তোমার সঙ্গে দীপিকার সম্পর্ক আছে।’

২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে