ক্যাটরিনা, আলিয়া, প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে ‘জি লে জারা’ নির্মাণের কথা ছিল ফারহান আখতারের। কিন্তু নানা ঝামেলায় সে সিনেমা আপাতত হচ্ছে না। ঠিক এরই মাঝে নতুন সিনেমা নিয়ে বড় আপডেট দিলেন ফারহান। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে।
সম্প্রতি ফের সিনেমা হলে মুক্তি পেয়েছে ফারহান আখতারের ‘লক্ষ্য’। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার পুনরায় মুক্তির প্রচারেই নতুন সিনেমা নিয়ে কথা বলেন ফারহান।
ফারহান বলেন, ‘‘লক্ষ্য’’ সিনেমার মাধ্যমে হৃতিকের সঙ্গে আমার দারুণ বন্ধুত্বের শুরু হয়। সেই বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ‘‘জিন্দেগি না মিলেগি দোবারা’’। আমরা সেই বন্ধুত্বকে আবার ফেরাতে চাই। খুব দ্রুত সিনেমাটি নিয়ে আমরা হাজির হব। আলোচনা চলছে, গল্প খোঁজা হচ্ছে। তবে সিনেমাটিতে অনেক নতুন কাস্ট যুক্ত করার প্ল্যান রয়েছে।’
এর আগে দ্য আর্চিস’ মুক্তির আগে, সিকুয়্যাল নিয়ে মুখ খোলেন নির্মাতা জোয়া আখতার। তিনি জানান, সিনেমাটির সিকুয়্যালের ব্যাপারে তাঁকে প্রায়ই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।
জোয়া উল্লেখ করেছেন, প্রযোজক থেকে অভিনয়শিল্পী—সিকুয়্যাল নিয়ে সবাই বেশ আগ্রহী। তাঁর কথায়, ‘এটা আমাদের কাছে সিনেমার চেয়ে বড় কিছু। তাই আমরা যদি দ্বিতীয় পর্বের জন্য সেই উৎসাহের জায়গাটা খুঁজে পাই, তাহলেই আমরা এটি তৈরি করব। শুধু অর্থের জন্য এটা করতে চাই না। দর্শকেরা যখন দ্বিতীয় অংশটি দেখতে আসবেন, তখন তাঁদের একটি প্রত্যাশা থাকবে এবং আমাদের অবশ্যই তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, তাঁরা খুশি হবেন না।’
উল্লেখ্য, জোয়া আখতার পরিচালিত ২০১১ সালের সফল সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র গল্পটি ছিল তিন বন্ধুর এক রোমাঞ্চকর ভ্রমণকে ঘিরে। সেখানে নিজেরদের নানা সমস্যার সমাধান এবং নিজেদের নতুন ভাবে আবিষ্কার করেন তাঁরা। জোয়া আখতারের পরিচালনায় হৃতিক–ক্যাটরিনা ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—কালকি কেক্লান, ফারহান আখতার, অভয় দেওলসহ প্রমুখ।

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২৮ মিনিট আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
১ ঘণ্টা আগে
বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৪ ঘণ্টা আগে