বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একবার বলেছিলেন, রাজনীতিবিদের সঙ্গে কখনোই মালাবদল করবেন না তিনি। কিন্তু কথায় আছে, ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’। ভাগ্য যে তাঁকে সেদিকেই নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গত সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। রাজনীতিবিদকে বিয়ের পর এবার অভিনেত্রী জানিয়েছেন স্বামীর দেখানো পথে হেঁটেই রাজনীতিতে আসতে চলেছেন কিনা।
গুজরাটের একটি ইভেন্টে সম্প্রতি অংশ নিয়েছিলেন পরিণীতি। সেখানেই ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মুখোমুখি হোন তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয় অভিনেত্রীও কি এবার রাজনীতিতে আসবেন? উত্তরে তিনি জানান, ‘আপনাদের সবাইকে আমাদের এই সফল বিয়ের একটি গোপন কথা বলি। ও যেমন বলিউডের কিছুই জানে না, আমিও তেমন রাজনীতির কিছুই জানি না। তাই আমার মনে হয় না আপনারা আমাকে রাজনীতিতে যোগ দিতে দেখবেন।’
পরিণীতি আরও বলেন, ‘যদিও আমাদের দুজনের জীবনই ভীষণ ভাবে পাবলিক। আমরা দুজনই জনগণের থেকে প্রচুর ভালোবাসা পাই। আর সত্যি বলতে কি যদি সঠিক মানুষের সঙ্গে থাকেন, তাহলে বিবাহিত জীবনের মতো সুন্দর আর কিছুই হয় না।’
জীবনের বিষয়ে কথা বলতে গিয়ে পরিণীতি বলেন, ‘জীবনে কাজ এবং ব্যক্তিগত জীবনের ব্যালেন্স রাখা খুব জরুরি। ভারতীয়রা সব সময় গর্ব করে বলেন যে কাজের জন্য তাঁরা খাওয়া দাওয়া কিছুই করছেন না, এটা ঠিক নয়। এভাবে জীবন কাটানো উচিত নয়। আমি কঠোর পরিশ্রম করতে চাই, কাজ করতে চাই। আবার তেমনই ছুটির দিন বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গেই কাটাতে চাই। ৮০-৯০ বছরে পৌঁছে যেন মনে হয় জীবনটা যেভাবে কাটানো উচিত ছিল সেভাবেই কাটিয়ে এসেছি।’
উল্লেখ্য, পরিণীতি চোপড়াকে সবশেষ দেখা গেছে, অক্ষয় কুমারের সঙ্গে ‘মিশন রানীগঞ্জ’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে দিলজিত দোসাঁঝের সঙ্গে ‘চমকিলা’ সিনেমা।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৯ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৯ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৯ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে