ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান নিভৃতে থাকতে বেশি পছন্দ করেন। এ আর রহমানের ব্যক্তিগত জীবন কেমন, তা নিয়ে খুবই কম জানা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সাক্ষাৎকারে এ আর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারা তাঁর বন্ধু? উত্তরে তিনি বলেন, ‘বিষয়টি এ রকম দাঁড়াবে-যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি। কিন্তু আমার কোনো বন্ধুই চিরস্থায়ী নন।’
আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন এ সংগীত পরিচালক আরও বলেন, ‘আমি কাউকেই বলি না চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাদের বলি নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সেই কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।’
তিনি বলেন, ‘আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব ও নির্জনতাই আমার বন্ধু।’
এ আর রহমানের হাত ধরেই ভারতীয় চলচ্চিত্রের সংগীত আন্তর্জাতিক মহলে বেশি জনপ্রিয়তা পেয়েছে। ভারতের সংগীত পরিচালকদের মধ্যে বর্তমানে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে খ্যাতিসম্পন্নও তিনি।

ছেলের অসুস্থতার কারণে তিন বছর ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ছেলেকে নিয়মিত সময় দেন তিনি। পাশাপাশি সেখানে থেকেই সুযোগ-সুবিধামতো তৈরি করছেন গান, অংশ নিচ্ছেন কনসার্টে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কানাডায় একটি একক কনসার্টে গান শোনাবেন কুমার বিশ্বজিৎ।
২ ঘণ্টা আগে
ছোটবেলায় গায়িকা হওয়ার স্বপ্ন ছিল জান্নাতুল সুমাইয়া হিমির। কচি-কাঁচার মেলা ও ছায়ানটে গান শিখতেন। তখন থেকেই শিশুশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গান-অভিনয় করতেন। ২০১৪ সালে একটি মডেলিং রিয়েলিটি শোতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। সুযোগ পান চ্যানেল আইয়ের ‘মহারানী’ নাটকে। এর পর থেকে বদলে যায় হিমির ক্যারিয়ারে
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের অন্যতম পুরোধা শিল্পী আন্ডারগ্রাউন্ড পিস লাভারস ব্যান্ডের কণ্ঠশিল্পী ও গিটারিস্ট দস্তগীর হক আর নেই। গতকাল বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও একমাত্র পুত্র রেখে গেছেন।
৩ ঘণ্টা আগে
দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। ওই বছরের সবচেয়ে বেশি দেখা
৩ ঘণ্টা আগে