একদম চুপিসারে এক দশক পুরোনো প্রেমিক ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। একটি সূত্রের বরাত দিয়ে নিউজ ১৮ জানিয়েছে, গত শনিবার বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। গত বুধবার থেকেই শুরু হয়েছিল বিয়ের প্রাক-প্রস্তুতি। শুধু দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বিয়েতে। সাত পাক ঘোরার ৪৮ ঘণ্টা পার হলেও এখনো মুখ খোলেননি তাপসী। সামনে আসেনি নবদম্পতির বিয়ের ছবিও।
নিউজ ১৮-এর সূত্র জানিয়েছে, রাজস্থানের উদয়পুরে অন্তত গোপনীয় বিয়ে সেরেছেন তাপসী-ম্যাথিয়াস। শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে বর ম্যাথিয়াস ক্যাথলিক। তাই শিখ ও খ্রিষ্টান দুই রীতিতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বলিউড বড় কোনো তারকাকে অনুষ্ঠানে দেখা যায়নি। তাপসীর দোবারা এবং থাপ্পড়ের সহ-অভিনেতা পাভেল গুলাটি উপস্থিত ছিলেন। তাপসীর ঘনিষ্ঠ বন্ধু অনুরাগ কশ্যপ, কণিকা ধিলো ও তাঁর স্বামী হিমাংশু শর্মাও বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন।
তাপসীর বর অলিম্পিক পদকজয়ী সাবেক শাটলার ও ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ডেনমার্কের ম্যাথিয়াস বোয়ে। অনেক বছর আগে খেলার মাঠেই প্রথম আলাপ দুজনের। ম্যাচ দেখতে হাজির ছিলেন তাপসী। এরপর টুইটারে জমে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। অবশেষে ১০ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
উল্লেখ্য, তাপসীকে সামনে দেখা যাবে আসন্ন থ্রিলার ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’তে, যেখানে তাঁর সঙ্গে আরও আছেন বিক্রান্ত ম্যাসি এবং সানি কৌশল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিমি শেরগিল। ফির আয়ি হাসিন দিলরুবা, হাসিন দিলরুবার সিক্যুয়েল, যা ২০২১ সালের জুলাই মাসে নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছিল।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৭ ঘণ্টা আগে