খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানীর সঙ্গে বলিউড বাদশাহ শাহরুখ খান সিনেমা করতে চলেছেন এমনটা জানা গিয়েছিল আগেই। ছিল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এবার সে অপেক্ষারও অবসান হলো।
স্থানীয় সময় আজ মঙ্গলবার শাহরুখ ও রাজকুমার হিরানী দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন। ছোট্ট একটি ভিডিওতে একটু ভিন্ন আঙ্গিকে জানানো হয় সিনেমার নাম ও মুক্তির তারিখ।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘প্রিয় রাজকুমার হিরানী স্যার, আপনি তো আমার সান্তা ক্লজ হিসেবে আবির্ভূত হলেন। আপনি শুরু করেন আমি সময়মতো পৌঁছে যাব। সত্যি বলতে আমি তো শুটিং সেটেই থাকা শুরু করে দেব। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত বোধ করছি। ২২ ডিসেম্বর ২০২৩ সিনেমা হলে আপনাদের সবার জন্য নিয়ে আসছি ‘ডাংকি’।’
বিগ বাজেটের এই সিনেমার নাম ‘ডাংকি’। প্রেক্ষাগৃহে আসছে ২২ ডিসেম্বর ২০২৩ অর্থাৎ আগামী বছর ক্রিসমাসের আগে। শাহরুখ ও রাজকুমার হিরানীর আনুষ্ঠানিক ঘোষণার পরপরই অভিনন্দন আর শুভকামনা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

প্রায় তিন বছর আগে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জানিয়েছিলেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমীকে নিয়ে ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামের একটি সিরিজ নির্মাণ করছেন তিনি। তবে গত শনিবার হাসান জাহাঙ্গীর ঘোষণা দেন সিরিজ নয়, ১৫ মে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
৩ ঘণ্টা আগে
দীর্ঘ সময়ের বিরতির পর আবার পর্দায় জুটি হয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। অভিনয় করেছেন সৈকত রায়ের ‘সন্দেশ’ সিনেমায়। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। নির্মাতা জানালেন, এ বছর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিনেমাটি।
৪ ঘণ্টা আগে
এবার অস্কারে সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কার জেতে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’। রাশিয়ান নির্মাতা পাভেল তালানকিন এই তথ্যচিত্রের সহনির্মাতা। বুধবার নিউইয়র্ক থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল সেই অস্কার ট্রফি।
৪ ঘণ্টা আগে
নাট্যম রেপার্টরির প্রথম প্রযোজনা ‘দমের মাদার’। ২০১০ সালে মঞ্চে আসে নাটকটি। দেশের বাইরেও নাটকটির প্রদর্শনী করেছে নাট্যম। ১৬ বছরের এই যাত্রায় দমের মাদার নাটকের ৮০তম প্রদর্শনীর দ্বারপ্রান্তে নাট্যদলটি। এ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে ‘দমের মাদার নাট্যোৎসব ৮০-তে যাত্রা’।
৪ ঘণ্টা আগে