ইসরায়েলে হামাসের হামলায় আটকে পড়ার পরে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে তাঁর পরিবার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
নুসরাতের মুখপাত্র পিটিআইকে বলেন, ‘আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। দূতাবাসের সহায়তায় তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। আমরা সরাসরি ফ্লাইট পাইনি, তাই তিনি একটি ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে বাড়ির পথে আছেন।’
তাঁরা আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা আর কিছু জানাতে পারছি না, তবে তিনি ভারতে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা সবাইকে অবহিত করব। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তিনি নিরাপদে ভারতের পথে আছেন।’
এদিকে নুসরাতের মা ইন্ডিয়া টিভিকে জানিয়েছেন, ‘আমরা এখন খুব খুশি, আমার মেয়ে নিরাপদে ফিরছে।’
এর আগে আজ রোববার নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। নিরাপত্তার জন্য আর বিস্তারিত প্রকাশ করা যাবে না। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন।’
নুসরাত হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন, সেখানে তাঁর ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়েছে। নুসরাত ভারুচা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাহি হালেভি, আমির বওত্রাস, নিশান্ত দাহিয়া ছাড়াও অনেকেই।

২০২৩ সালে সিরিজটির দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। আজ নিজের জন্মদিনের দিন মহানগর সিরিজের তৃতীয় সিজনের ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুন।
১ দিন আগে
গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জিতু জোসেফ পরিচালিত দৃশ্যম ৩। বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি ব্যবসা করে অন্যতম সফল মালয়ালম সিনেমার গৌরব অর্জন করে সিনেমাটি।
১ দিন আগে
‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি সিনেমাটি। দুই বছর পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কয়েক দিন আগেই এমনটা জানা গিয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ।
১ দিন আগে
সপ্তাহখানেক ধরে গুঞ্জন উঠে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। অবশেষে বিয়ের খবর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
১ দিন আগে