চার বছরের বিরতি শেষে ‘পাঠান’ দিয়ে প্রত্যাবর্তন। তারপরই ‘জওয়ান’ এসে গড়ল নতুন সব রেকর্ড। এবার পালা শাহরুখের ‘ডানকি’র। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা শেষে আসছে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। তার মাঝেই এল সুখবর। ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
বলিউড বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহর এক্সে একটি পোস্ট জানিয়েছেন, ‘ডানকি’ ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ‘‘ডানকি’’ কে ইউ/এ সার্টিফিকেট দিয়েছে। একই সঙ্গে তিনি পোস্টে আরও জানিয়েছেন, সিনেমাটির সময়কাল ২ ঘণ্টা ৪১ মিনিট অর্থাৎ ১৬১ মিনিট।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘ডানকি’র প্রশংসায় পঞ্চমুখ সেন্সর কমিটি। কমিটির সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছে সিনেমাটি দেখে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই শুরু হয়েছে ‘ডানকি’র অগ্রিম টিকিট বুকিং। হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে এর টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে শুরু হতে পারে এর প্রথম শো।
উল্লেখ্য, বিশ্বব্যাপী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। এতে শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্ন পূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চান লন্ডন। এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
এদিকে, গত ৮ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে রণবীর কাপুর-রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন হলের তুলনায় মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছেন আমদানিকারক কামাল কিবরিয়া লিপু।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে