
বর্তমানে বিবাহোত্তর সংবর্ধনায় ব্যস্ত বলিউডের নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ঠিক এমন পরিস্থিতিতেই টুইটারে এক বিতর্কিত মন্তব্য করলেন বলিউডের প্রভাবশালী চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে। তিনি ইঙ্গিতে কিয়ারাকে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খোঁচা দিয়েছেন।
টুইটারে কেআরকে লেখেন, ‘আগে অন্তঃসত্ত্বা হয়ে পরে বিয়ে করা বলিউডের ট্রেন্ড হয়ে গিয়েছে। সূত্রের খবর, বলিউডের সাম্প্রতিক বিয়ের কারণও একই। ভালোই তো!’
উল্লেখ্য, রণবীর কাপুরের সঙ্গে বিয়ের আড়াই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আর সম্প্রতি রাজস্থানে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা জুটি। তাই নেটিজেনদের ধারণা, সিদ–কিয়ারাকে কটাক্ষ করেই কেআরকের এই টুইট। আর এর জন্য কেআরকেকে একহাত নিয়েছেন অনেকে। কটাক্ষ করে তাঁকেও অন্তঃসত্ত্বা হওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। অনেকে তাঁকে উন্মাদ আখ্যা দিয়েছেন।
নানা বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বলিউডে অনেক সমালোচিত কেআরকে। এর জন্য বিপাকেও পড়তে হয়েছে বেশ কয়েকবার তাঁকে। সালমান খানের ‘রাধে’ সিনেমার সমালোচনা করে তিনি বলেছেন, ‘ঈদে ছবি রিলিজ করে তা দেখার জন্য দর্শকদের কাছে ভিক্ষা চান সালমান।’ এ ছাড়া তিনি অভিযোগ করেছিলেন ‘ছবির প্রশংসামূলক রিভিউগুলো মিথ্যে, টাকার বিনিময়ে এগুলো দেখানো হয়েছে।’ তখন তাঁর এই মন্তব্যে ক্ষিপ্ত হয়েই আদালতে মামলা করেছিলেন ভাইজান। এর পর থেকে বিতর্ক থেকে অনেকটা দূরে ছিলেন কেআরকে।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। এরপর ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।
আরও খবর পড়ুন:

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১০ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১২ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১২ ঘণ্টা আগে