এ বছরের ফ্রান্সের সবচেয়ে সম্মানসূচক চলচ্চিত্র পুরস্কার সেজার পাচ্ছেন ‘ওপেনহাইমার’ নির্মাতা ক্রিস্টোফার নোলান। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি সেজারের ৪৯ তম আসর বসবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানে ফ্রেঞ্চ একাডেমি ক্রিস্টোফার নোলানকে সম্মানিত করবে।
ফ্রান্সের বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম সেজার অ্যাওয়ার্ড। ১৯৭৬ সাল থেকে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় দেওয়া হচ্ছে এ পুরস্কার। সেজার পুরস্কারকে ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্রের সম্মাননা বলে গণ্য করা হয়। এটি ফ্রান্সে অ্যাকাডেমি পুরস্কারের সমতুল্য।
উল্লেখ্য, ৭৭ তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১৩ শাখায় মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‘ওপেনহাইমার’। পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ শাখায় মনোনয়ন পেয়েছে। এর আগে গোল্ডেন গ্লোবে ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও বাজিমাত করেছে ‘ওপেনহাইমার’।
সেরা সিনেমা, সেরা পরিচালকসহ গোল্ডেন গ্লোবে পাঁচটি ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও আটটি পুরস্কার পেয়েছে সিনেমাটি। গত বছরের ২১ জুলাই মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বাফটায়ও এগিয়ে থাকল।

গান গাওয়ার পাশাপাশি নিয়মিত গান লেখেন সুমী শারমীন। তাঁর লেখা অনেক গানে নিজে কণ্ঠ দিয়েছেন, গেয়েছেন অন্য শিল্পীরাও। এবার সুমীর লেখা গানে কণ্ঠ দিয়েছেন আগুন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তৈরি হয়েছে গান দুটি। সুর করেছেন রুমন হায়াত।
১ ঘণ্টা আগে
নতুন অধ্যায়ের সূচনা হলো হলিউডে। ১১১ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক হয়ে গেল অন্যতম শীর্ষ দুই প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। নতুন এই যৌথ কোম্পানির নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স করপোরেট’, যার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
২ ঘণ্টা আগে
নিজস্ব সংলাপের ধরণ, ক্ষুরধার অভিনয় আর পর্দায় অনবদ্য উপস্থিতির জন্য যিনি কোটি দর্শকের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিলেন, সেই শক্তিমান অভিনেতা নানা পাটেকর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ নক্ষত্র।
৩ ঘণ্টা আগে
পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১৫ ঘণ্টা আগে