মুক্তির আগেই শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা। শুরুটা হয়েছে এই সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ প্রকাশ পাওয়ার পর দীপিকা পাড়ুকোনের সমালোচনায় মেতে উঠে নেটিজেনরা। এর মাঝেই বৃহস্পতিবার মুক্তি পায় দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’। মুক্তি পরপরই অরিজিৎ সিংয়ের গাওয়া গানটি লুফে নিলেও এবার নেটিজেনদের রোষানলে পরেছেন বলিউড বাদশা শাহরুখ খান।
গানটিতে বুক খোলা পেশি বহুল শাহরুখকে দেখা গেছে। এতে বিরক্ত হয়েছেন অনেকেই। কেউ লিখেছেন, ‘টম ক্রুজ় যখন ৬০ বছর বয়সে এসেও মহাকাশে স্টান্ট করছেন, আমাদের শাহরুখ ৫৭তে শুধু পেশি দেখিয়েই কাত।’ কেউ কেউ আবার প্রশ্ন রেখেছেন, ‘প্রতিটি ফ্রেমেই ছেঁড়া জামা কেন পরে আছেন?’ শাহরুখের পোশাক-আশাকে বিরক্তি প্রকাশ করেছেন অনেকে।
‘বেশরম রং’ গানের মতো ‘ঝুমে জো পাঠান’ গানেও শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকাকে। তাদের পেছনে নাচতে দেখা গেছে এক ঝাঁক নৃত্যশিল্পীকে। ইউরোপের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে এর ভিডিও। অরিজিৎ সিংয়ের সঙ্গে গানটি গেয়েছেন সুকৃতি কক্কর। গানটির সংগীত পরিচালক বিশাল দাদলানি ও শেখর রাভজিভানি। তাঁরাও গানের কিছুটা অংশ গেয়েছেন। গানের কথা লিখেছেন কুমার। আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’। এই সিনেমা দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২১ ঘণ্টা আগে