জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা অপেক্ষায় আছেন মুক্তি প্রতীক্ষিত ‘অ্যানিমেল’ সিনেমার। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। টিজার মুক্তির পর থেকে চলছে বেশ আলোচনা। এ পরিস্থিতিতে অভিনেত্রী পড়েছেন অন্য বিপাকে; সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর আপত্তিকর একটি ভিডিও। প্রযুক্তির কারসাজিতে তৈরি ভিডিওটি নিয়ে চলছে আলোচনা।
এই বিকৃত ভিডিও সরিয়ে নিতে প্রতিবাদ জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। এবার অভিনেত্রীর হয়ে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। গতকাল রোববার রাতে এক্স হ্যান্ডেলে একটি টুইট শেয়ার করে প্রতিবাদ জানান তিনি।
অমিতাভের দাবি, এই বিকৃত ভিডিওর নেপথ্যে যে বা যারা, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত।
ভাইরাল হওয়া ভিডিওটি দেখে রাশমিকা বলে ভুল করতে পারেন যে কেউ। তবে একটু খুঁটিয়ে দেখলে ধরতে পারা যায় এটি প্রযুক্তির কারসাজি। মূল ভিডিও আসলে জারা প্যাটেল নামের একজনের। তাঁর মুখেই প্রযুক্তির সহায়তায় রাশমিকা মান্দানার মুখ বসিয়ে বিকৃত করা হয়েছে। সম্প্রতি ভারতীয় এক সাংবাদিক বিষয়টি সবার নজরে আনেন এবং জানান, এখানে দক্ষিণি অভিনেত্রীর মুখ বিকৃত করা হয়েছে।
উল্লেখ্য, ‘গুডবাই’ সিনেমাতে বিগ বি’র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রাশমিকা।

২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভনকে নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক শুরু করেছিলেন ‘চারুলতা’ নামের সিনেমার শুটিং। তবে মুক্তির খবর মিলছিল না সিনেমাটির। গত বছর চারুলতার স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। জানিয়েছিল শিগগির আলোর মুখ দেখবে চারুলতা।
১১ ঘণ্টা আগে
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল কালচার ও ছাত্ররাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে আকাশ হক বানিয়েছেন ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ করে এই কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। হল না পেলে বিকল্প ব্যবস্থায় হলেও ঈদ উৎসবেই সিনেমাটি দর্শকদের...
১১ ঘণ্টা আগে
কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’কে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র। এবারের কান মার্কেটে অংশ নিতে সারা বিশ্বের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্টসহ ১৪ হাজারের বেশি পেশাদার কানে এসেছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ বেশি।
১১ ঘণ্টা আগে
খিদে পেয়েছে ফুটবলার হামজা চৌধুরীর। ইচ্ছে করছে সাতকড়া দিয়ে রান্না করা মাংস খেতে। ঝটপট ফ্রেশ খাবারের জন্য হামজা অর্ডার করলেন ফুডিতে। মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই ফুড ডেলিভারি দিয়ে যায় ফুডি থেকে। তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ে হামজার মুখে। এমন এক ঘটনায় সাজানো ফুডি ফুড ডেলিভারির নতুন বিজ্ঞাপনটি নজর...
১১ ঘণ্টা আগে