বিশ্বব্যাপী শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি ঘিরে উন্মাদনা দিন দিন বাড়ছে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।
জওয়ান বাংলাদেশে মুক্তি দেওয়ার ব্যাপারে ২৭ আগস্ট আলোচনায় বসে আমদানি-রপ্তানি কমিটি। একই দিনে আমদানির বিষয়ে প্রস্তাবনা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে পাঠানোর বিষয়টি সেদিন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ।
এবার জওয়ান নিয়ে জানা গেছে নতুন তথ্য, বাংলাদেশে মুক্তির প্রক্রিয়ায় ইতিমধ্যে সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি। তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করে জানিয়েছে, আগামী সপ্তাহেরই সিনেমাটি দেখে সিদ্ধান্ত জানাবেন সেন্সর কমিটি। ৭ সেপ্টেম্বরের আগেই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেতে পারে।
জওয়ান বাংলাদেশে আমদানির আবেদন করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। সবকিছু ঠিক থাকলে শাহরুখের জওয়ান হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র—যা একই সঙ্গে রিলিজ হবে বাংলাদেশ।
এদিকে জওয়ান মুক্তি ঘিরে বাংলাদেশের শাহরুখ ভক্তরাও নেমেছেন প্রচার-প্রচারণায়। একই দিনে বাংলাদেশে জওয়ানের মুক্তির দাবি জানিয়ে গত শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সামনে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গিয়েছিল তাঁদের। ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা সেই দাবি পৌঁছেছে শাহরুখ পর্যন্ত। বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন তিনি। আগামীকাল লায়ন সিনেমা হলের সামনে একটি প্রচার অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে ফ্যান ক্লাবটি।
উল্লেখ্য, আজ দুপুরে প্রকাশ করা হয়েছে জওয়ান সিনেমার ট্রেলার। প্রকাশের পর থেকেই উত্তেজনার পারদ বাড়ছে। ভক্তদের উন্মাদনা যেন শত গুণ বাড়িয়ে দিয়েছে ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারটি।
জওয়ান নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’ ও ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। জওয়ানে শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে