ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এর আগে বাঙালি হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে টুইট করে এ খবর জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারতীয় চলচ্চিত্রে আইকনিক অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে দাদাসাহেব ফালকে বাছাই জুরি। ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।’
পুরস্কারের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মিঠুন। নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘কখনো ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে এসেছি। মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনো কল্পনাও করতে পারিনি, এতবড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’
মিঠুনের এই পরস্কার প্রাপ্তির খবরে শুভেচ্ছা জানিয়েছেন টালিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতাশঙ্কর, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষসহ বলিউডের অনেক তারকা।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছেন মিঠুন চক্রবর্তী।
১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন মিঠুন চক্রবর্তী।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
১০ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী...
১০ ঘণ্টা আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
১০ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
১০ ঘণ্টা আগে