
ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এবার মুম্বাইয়ে বিলাসবহুল একটি বাড়ি হন্যে হয়ে খুঁজছেন এই জুটি। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিয়ে ও বিয়ের পর সেই বাড়িতেই থাকার পরিকল্পনা ওই জুটির।
আসলে নিজেদের প্রেমের সম্পর্ক কোনো দিনই গোপন রাখেননি এই তারকা যুগল। বরং প্রকাশ্যে জানিয়েছেন তাঁরা ডেট করছেন। যদিও বিয়ের প্রসঙ্গ উঠলেও তামান্না বা বিজয়ের কেউই কিন্তু ‘না’ বলেননি। মাসখানেক আগেই শোনা গিয়েছিল, এই অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে।
তামান্নার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শিগগিরই নাকি বিজয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। ২০২৫ সালে বিয়ে করছেন তারা। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতিতেও ব্যস্ত দুই পরিবার। তাই বিয়ের পর সংসার পাতার জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে তারকা যুগল।
কীভাবে বিয়ের পরিকল্পনা তামান্না-বিজয়ের
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কোনো ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং দেশের মধ্যে ছিমছাম বিয়ে করার পরিকল্পনা তাদের। গত বছর প্রকাশ্যেই অভিনেত্রী জানান, বিজয়ের সঙ্গে সুখে রয়েছেন তিনি। কাজের ক্ষেত্রেও একে অপরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৯ ঘণ্টা আগে